
রাজাকারের সন্তানেরাসহ দেশের সবারই সমান অধিকার পাওয়া উচিত বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেছেন, রাজাকারের সন্তানেরা বাংলাদেশে চাকরি পাবে না। আমি তাঁর সঙ্গে একমত না। আমরা যে দেশকে সৃষ্টি করেছি, সেই দেশের সন্তানেরা সমঅধিকার পাবে।’
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘রাজাকারের বিচার হবে, তবে বঙ্গবন্ধু যে রাজাকারদের মাফ করে দিয়েছিলেন তারা মাফের মধ্যে থাকবে। তাঁদের সামান্যতম উত্ত্যক্ত করা যাবে না। তারা যদি আমাদের হত্যাও করে, তবুও না।’
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময়’ (১৯৭২-৭৫, চার খণ্ড) বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বঙ্গবীর এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমি খালেদা জিয়ার কাছে যেমন নেতৃত্ব চাই না তেমনি আমার বোন শেখ হাসিনার কাছেও কিছু প্রত্যাশা করি না। কিন্তু তাঁরা যখন ভুল করেন, অন্যায় করেন তাঁদের দ্বারা যখন কোনো ভুল সংঘটিত হয় তখন আমি আহত হই। তখন আমি ব্যথিত হই।’
বঙ্গবীর আক্ষেপ করে বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকে বড় করতে পারি নাই। আমরা তাঁর অযোগ্য সন্তানেরা তাঁকে নষ্ট করেছি। ধীরে ধীরে বঙ্গবন্ধু নিষ্ক্রিয় হয়ে গেছে। তিনি এতটা নিষ্ক্রিয় কখনই ছিলেন না। আমাদের উচিত ছিল তাঁকে রাজনৈতিক গণ্ডির বাইরে এনে জাতীয় গণ্ডির মধ্যে রেখে জাতীয় ভাবে প্রতিটি মানুষের হৃদয়ে স্থাপন করা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক নেতা ছিলেন, তাঁকে আরও প্রতিষ্ঠিত করা উচিত ছিল। কিন্তু আমরা তা পারি নাই।’
অধ্যাপক ড. আবু সাইয়িদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন— বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক সেনাপ্রধান এম হারুন-উর রশীদ, বীর মুক্তিযোদ্ধা মোহসীন হোসেন পিন্টু, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, মন্ত্রীর এই বক্তব্য ইতিহাস, ভাষাতত্ত্ব ও গণআকাঙ্ক্ষার বাস্তবতাকে অস্বীকার করার শামিল।
৭ মিনিট আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসনে বিজয়ী হয়েছে জামায়াতে ইসলামী। সেই হিসাবে সংসদের সংরক্ষিত ৫০টি মহিলা আসনের মধ্যে দলটি ১১ থেকে ১২টি আসন পাবে। এই আসনগুলোতে কাদের নিয়ে আসা হবে, এ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।
১৩ ঘণ্টা আগে
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এককেন্দ্রিক ও সংকীর্ণ বাঙালি জাতীয়তাবাদ বাংলার সম্ভাবনাকে দীর্ঘদিন সীমিত করেছে। আজ শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
১৬ ঘণ্টা আগে