Ajker Patrika

এম এন লারমার চিন্তা-দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
এম এন লারমার চিন্তা-দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। ছবি: আজকের পত্রিকা

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লারমার রাজনৈতিক চিন্তা, দর্শন ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বক্তারা।

আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মঞ্চ মিলনায়তনে ‘মানবেন্দ্র নারায়ণ লারমার চিন্তা-দর্শন-রাজনীতি ও নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, ঢাকা মহানগর কমিটি এ সভার আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, ঢাকা মহানগর শাখার সভাপতি কৃতিত্য চাকমা। তিনি বলেন, এন এম লারমা পাহাড়ের পাশাপাশি সমতলের নেতাও ছিলেন। খেটে খাওয়া শ্রমিকদের বিষয়েও তিনি বিভিন্ন সময়ে কথা বলতেন।

নিশান চাকমার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল এইচ সুমন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ঢাকা মহানগর প্রতিনিধি অমর সিং চাকমা, জনসংহতি সমিতির প্রতিনিধি সুজন চাকমা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমতি বিকাশ চাকমা সুমিত প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত