বাক প্রতিবন্ধ শিশু মহিমা আক্তার। বয়স আনুমানিক ১১ বছর। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়। বিগত দুবছর আগে সে তাঁর বাবার জন্য দোকান থেকে কিছু একটা আনতে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল, শিশু বিষয়ক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘুরে ওই শিশুর জায়গা হয় চট্টগ্রাম বিভাগের শিশু কিশোর হেফাজতের নিরাপদ আবাসনে (সেফ হোম)।
গতকাল বুধবার বিকেলে পরিচয় নিশ্চিতের পর মহিমাকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে চট্টগ্রাম বিভাগের সেফ হোম কর্তৃপক্ষ। নিখোঁজ শিশুটিকে মা-বাবার কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন সেফ হোমের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। এ সময় সেফ হোমে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। দীর্ঘ দুবছর পর মহিমা তার মা-বাবাকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে।
মহিমা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা ১৩ নম্বর জোয়াগ ইউনিয়নের কৈলাইন গ্রামের জোয়াগ এলাকার শরীফ হোসেনের মেয়ে।
জানা যায়, ২০২০ সালের ১০ মার্চ রাতে চাটখিল বাজারে শিশু মহিমাকে কাঁদতে দেখে চাটখিল থানার টহলরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চাটখিল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর নওশাদ কবির শিশুটিকে চাটখিল উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তার অফিস হয়ে উপজেলা নির্বাহী অফিসার সেফহোমে পাঠান। সেই থেকে অদ্যাবধি মহিমা সেফ হোমে অবস্থান করছিল। এরই মধ্যে গত সোমবার সেফ হোম কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ওই শিশুর আদ্যোপান্ত নিয়ে প্রচারিত ভিডিও দেখেন মহিমার বাবা। পরে তিনি সেফ হোম কর্তৃপক্ষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন।

দেশের চলমান জ্বালানি সংকটের মধ্যে ফিলিং স্টেশনগুলোয় তেল নেওয়ার ভোগান্তি দুদিন ধরে কমতে শুরু করেছে। জ্বালানির দাম ও সরবরাহ বৃদ্ধি করার পর বিশেষ করে মোটরসাইকেলের লাইনের দৈর্ঘ্য কমে এসেছে। আগের তুলনায় তেলও বেশি পাচ্ছেন চালকেরা। তবে প্রাইভেট কারের লাইনের দৈর্ঘ্যের খুব একটা পরিবর্তন দেখা যায়নি...
১৯ মিনিট আগে
দীর্ঘ ৩০ বছর আগে চাকরি করতে মালয়েশিয়ায় গিয়েছিলেন আমির হোসেন তালুকদার। সে দেশে যাওয়ার তিন বছর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। ২৭ বছর যোগাযোগবিচ্ছিন্ন থাকা আমিরের স্বজনেরা তাঁকে ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের সূত্রে সম্প্রতি আমিরের খোঁজ পায় তাঁর পরিবার।
২৪ মিনিট আগে
তীব্র দাবদাহের মাঝে হঠাৎ বৃষ্টিতে রাজশাহীর লিচুবাগানে দেখা দিয়েছে অস্বাভাবিক পরিস্থিতি। পাকার আগেই কিছু গাছে লিচু ফেটে যাচ্ছে; আবার কোথাও ঝরে পড়ছে। এতে লিচুর উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এপ্রিলের শুরু থেকে রাজশাহীতে মৃদু থেকে মাঝারি দাবদাহ বিরাজ করছে। গতকাল বুধবার দিনের সর্বোচ্চ...
২৭ মিনিট আগে
রাজশাহীর বাঘায় বাংলাবান্দা ট্রেনের ধাক্কায় আকলিমা বেগম (৪৫) নামের মানসিক ভারসাম্যহীন একজন মারা গেছেন। আজ বুধবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে আড়ানী বড়াল নদীর ব্রিজের পূর্ব দিকে জোতরঘু গ্রামের মরহুম মোমিন উদ্দিনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আকলিমা বেগম উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের শহিদুল...
১ ঘণ্টা আগে