ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে রুশ নাগরিকদের বিরুদ্ধে হুমকি ছড়ানো বন্ধের জন্য গুগলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। গতকাল শুক্রবার দেশটির যোগাযোগ তদারকি সংস্থা রোসকোমনাদজোরের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউব ব্যবহার করে রুশ নাগরিকদের বিরুদ্ধে বিভিন্ন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে বলে দাবি করেছে রোসকোমনাদজোর। প্রতিষ্ঠানটি রুশ-বিরোধী অবস্থান থেকে এই মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে সরে আসার আহ্বান জানিয়েছে। তবে ইউটিউবের কোন কোন অ্যাকাউন্ট থেকে এসব বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে তা জানায়নি রোসকোমনাদজোর।
রাশিয়ার এই নিয়ন্ত্রক সংস্থা বলেছে, ইউটিউবের কার্যক্রম সন্ত্রাসীদের মতো। তাদের কার্যকলাপ রুশ নাগরিকদের জীবনের জন্য হুমকিস্বরূপ। খুব দ্রুত এসব প্রচারণা বন্ধে গুগলের প্রতি দাবি জানিয়েছে সংস্থাটি।
রুশ-বিরোধী প্রচারণা চালানোয় ইতিমধ্যেই রাশিয়া মেটা প্ল্যাটফর্মের ফেসবুক ও ইনস্টাগ্রাম রাশিয়ায় নিষিদ্ধ করে দিয়েছে। আরআইএ ও স্পুটনিকসহ রাশিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটিতে আগামী সপ্তাহে ইউটিউব নিষিদ্ধের পরিকল্পনা চলছে।

টেলিযোগাযোগ অবকাঠামো শেয়ারিং জোরদার এবং ব্যয়-সাশ্রয়ী নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে খাত সংশ্লিষ্টদের নিয়ে দিনব্যাপী ‘টেলিযোগাযোগ অবকাঠামো শেয়ারিং’ শীর্ষক কর্মশালা আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
২ দিন আগে
অধিকৃত পশ্চিম তীরের মানচিত্র থেকে ইসরায়েলি নাম মুছে ফেলেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। একই সঙ্গে ডিজিটাল মানচিত্রে ফিলিস্তিনি ভৌগোলিক নামগুলো অন্তর্ভুক্ত করেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
৩ দিন আগে
স্মার্টফোন প্রেমীদের জন্য দুই দিনের ব্যাটারি ব্যাকআপ এখন আর স্বপ্ন নয়। ওয়ানপ্লাস, অনার এবং শাওমির মতো প্রতিষ্ঠানগুলো এখন ব্যাটারি প্রযুক্তির এমন এক স্তরে পৌঁছেছে যেখানে ৮ হাজার থেকে ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার (mAh) ব্যাটারি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।
৪ দিন আগে
ব্রাজিলিয়ান ফুটবল তারকা রাফিনহাকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। আসন্ন ফিফা বিশ্বকাপ ঘিরে বিশ্বজুড়ে যখন ফুটবল উন্মাদনা বাড়ছে, ঠিক সেই সময় এই ঘোষণা দিলো ব্র্যান্ডটি।
৪ দিন আগে