থাইল্যান্ডে চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এখন অনেকটাই সুস্থ বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। তিনি বলেন, ‘রওশন এরশাদ এখন আগের চেয়ে সুস্থ আছেন। তিনি রাজনীতিতে সক্রিয় হতে না পারলেও আমাদের পরামর্শ দিয়ে সহায়তা করতে পারবেন।’
আজ বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভার উদ্বোধনী বক্তৃতায় জাপা চেয়ারম্যান এ কথা জানান।
জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। যারা জাতীয় পার্টির ঐক্য বিনষ্ট করতে অপচেষ্টা চালাবে তারা কখনোই সফল হবে না।’
সভায় জনগণের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে জি এম কাদের বলেন, ‘দেশের মানুষের সার্বিক নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়েছে। অর্থনৈতিক নিরাপত্তা নেই, সামাজিক নিরাপত্তা নেই, সড়কে বের হলে জীবনের নিরাপত্তা নেই, স্বামী ও সন্তান নিয়ে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হচ্ছেন নারী। নিজের ঘরেও মানুষের নিরাপত্তা নেই। এখন নিজের জমিতে ঘর তুলতেও চাঁদা দিতে হয়। মানুষ জানে না, কার কাছে গেলে কী সমাধান পাওয়া যায়।’
দ্রব্যমূল্য বৃদ্ধির কঠোর সমালোচনা করে জাপা চেয়ারম্যান বলেন, ‘প্রতিদিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। আজ একটির দাম বেশি, কাল অন্যটির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিন মানুষের ব্যয় বাড়ছে কিন্তু আয় বাড়ছে না। প্রতিদিন বেকারের সংখ্যা বাড়ছে, কিন্তু কর্মসংস্থান বাড়ছে না। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। কোথাও জবাবদিহি নেই। পরতে পরতে দুর্নীতি ছেয়ে গেছে। প্রতিদিনই দুর্নীতি বাড়ছে, দেখার যেন কেউ নেই। এভাবে চলতে পারে না, দেশের মানুষ এমন পরিস্থিতি থেকে মুক্তি চায়।’
গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তার সঙ্গে আছেন ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ। এর আগে কয়েক মাস দেশের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নেন তিনি। বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি নানা ধরনের জটিলতায় ভুগছেন রওশন এরশাদ।

মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর, তার ভয়াবহ নিদর্শন। রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। এভাবে একটি দেশ চলতে পারে না। খোদ রাজধানীর বুকে চর দখলের মতো একটি...
২ ঘণ্টা আগে
কোনো উদ্যোগ ভালো না লাগলে তার বিকল্প পরিকল্পনা দেওয়া উচিত। আপনি এর চেয়ে ভালো পরিকল্পনা দেন, বলেন—এটা না করে এটা করলে আরও ভালো হয়। কিন্তু সেটা না করে সমালোচনা করায় তো কিছু লাভ হবে না। দেশটা সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে...
৩ ঘণ্টা আগে
ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কূট-তৎপরতা জনগণ সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ের সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৬ ঘণ্টা আগে