Ajker Patrika

জাসদের কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক নেতা-কর্মী আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩৮
জাসদের কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক নেতা-কর্মী আটক
জাসদের প্রধান কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে ডিএমপি। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ের সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ধ শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ শনিবার বেলা আড়াইটার দিকে জাসদ কার্যালয় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের সংশ্লিষ্ট একজন পদস্থ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, আটক ব্যক্তিরা সেখানে গোপন বৈঠক করছিলেন। তাঁদের মিছিল করারও প্রস্তুতি ছিল। আটক ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সারা দেশ থেকে আমাদের প্রতিনিধি সভায় নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। সভায় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। আমরা অফিসে অবরুদ্ধ আছি। পুলিশ আসছে, হয়তো গ্রেপ্তার করবে।

দুপুর আড়াইটার দিকে চালানো এ অভিযানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, জাসদ কার্যালয়ে প্রবেশ করছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা।

এদিকে জাসদ কার্যালয়ের ভেতর থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্যকেও আটক করা হয়েছে বলে দাবি করে তিনি ফেসবুকে পোস্ট করেন। বেলা ৪টার দিকে নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকে-সহ অনেককে হাতে হ্যান্ডকাফ পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত