দেশের জন্য যুদ্ধ করে জীবন দিলেন ইউক্রেনের অভিনেতা পাশা লি। তাঁর বয়স হয়েছিল ৩৩। তিনি ছিলেন একাধারে অভিনেতা, উপস্থাপক ও মডেল। ডাবিং শিল্পী হিসেবেও ছিল তাঁর নামডাক। রাশিয়ার আক্রমণ শুরুর পর দেশকে বাঁচাতে অস্ত্র হাতে তুলে নেন লি। যুদ্ধ শুরুর ১২তম দিনে গত রবিবার ইউক্রেনের শহর ইরপিনে মারা যান তিনি। শহরটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে।
ইউেক্রনের দ্য ওডেসা ফিল্ম ফেস্টিভ্যাল কতৃপক্ষ তাদের ফেসবুক একাউেন্ট এক স্ট্যাটাসে জানিয়েছে, পাশা লি ইউক্রেনের একজন অভিনেতা। তিনি দেশের জন্য সম্মুখযুদ্ধে অংশ নিয়েছন। দেশের জন্য নিজের দায়িত্ব পালনকালে তিনি মারা গেছেন।
ইউক্রেনের সংবাদ মাধ্যমগুলো অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, রাশিয়ার আক্রমণের প্রথম দিন থেকেই যুদ্ধে যান লি।
পাশা লির সঙ্গে ক্রাইম বিষয়ক টিভি শো ‘প্রোভিনশিয়াল’-এ কাজ করেছিলেন ইক্রেনিয়ান অভিনেত্রী আনাস্তাশিয়া কাসিলোভা। সহশিল্পীর মৃত্যুর সংবাদে তিনি ফেসবুক একাউন্টে শোক জানিয়েছেন। কাসিলোভা লিখেছেন, ‘তিনি একজন অভিনেতা, টিভি উপস্থাপক, আমার সহকর্মী এবং সুপরিচিত।’ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরো লিখেছেন, ‘কখোনই ক্ষমা করব না।’
ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, লি ভালো গান গইতেন, মিউজিক কম্পোজ করতেন। বেশ কিছু বিজ্ঞপনেরও মডেল ছিলেন তিনি।
পাশা লি অভনীত সিনেমার তালিকায় রয়েছে ‘শ্যাডোজ অব আনফরগটেন অ্যানকেস্টোরস’ (২০১৩), ‘দ্য ফাইট রুলস’(২০১৬), ‘মিটিং অব ক্লাসমেটস’(২০১৯) ইত্যাদি।
রবিবার মৃত্যুর আগে ইনস্টাগ্রামে দেওয়া সবশেষ পোস্টে পাশা লি লিখেছেন, ‘৪৮ ঘন্টার মধ্যে প্রথম সুযোগ মিলল একটু বসার, কিভাবে আমাদের উপর বোমাবর্ষণ হয়েছে সে ছবি নেওয়ার। তারপরও আমরা হাসছি, কারণ জানি ইউক্রেন আবার ফিরে আসবে। আমরা সেজন্যই কাজ করছি।’

নিজস্ব সংলাপের ধরণ, ক্ষুরধার অভিনয় আর পর্দায় অনবদ্য উপস্থিতির জন্য যিনি কোটি দর্শকের হৃদয়ে আসন গেড়ে নিয়েছিলেন, সেই শক্তিমান অভিনেতা নানা পাটেকর পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। গোয়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে চিরবিদায় নিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই প্রবীণ নক্ষত্র।
২৩ মিনিট আগে
পথচলার ২২ বছর উপলক্ষে ৮ অক্টোবর স্টার সিনেপ্লেক্সের সব শাখায় যেকোনো সিনেমার একটি টিকিট কিনলে আরও একটি টিকিট বিনা মূল্যে পাওয়া যাবে। দর্শকেরা ফেসবুক পেজে স্মৃতি শেয়ার করে জিততে পারবেন বিনা মূল্যের মুভি ভাউচারও।
১৩ ঘণ্টা আগে
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় সবশেষ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ খান ও কারিনা কাপুর। সে সময় ‘ছম্মক ছাল্লো’, ‘ক্রিমিনাল’-এর মতো গানে তাঁদের রসায়ন প্রশংসা পেয়েছিল। এরপর কেটে গেছে ১৫টি বছর। অবশেষে দীর্ঘ বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তাঁরা।
১ দিন আগে
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন চিত্রনায়ক কাজী মারুফ। তবে দেশের সিনেমার প্রতি ভালোবাসা এখনো আছে আগের মতোই। যুক্তরাষ্ট্র থেকে নির্মাণ করেছেন ‘গ্রীন কার্ড’। ২০২৪ সালের রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি। দুই বছর পর আবার সিনেমা নির্মাণের কাজ শুরু করছেন তিনি।
১ দিন আগে