ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মধ্যে আজ সোমবার বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল। অন্যদিকে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করতে আজই জরুরি অধিবেশন ডেকেছে জাতিসংঘ।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত বৃহস্পতিবার ইউক্রেন রাশিয়ার আক্রমণ শুরুর পর দুই পক্ষের মধ্যে এটিই প্রথম বৈঠক হতে যাচ্ছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ফোনালাপের পর এ বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ইভগিনি ইয়েনিন।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘের ডাকা সোমবারের জরুরি অধিবেশনে সংস্থার ১৯৩টি সদস্য দেশকে রুশ আক্রমণের বিষয়ে মতামত প্রকাশের সুযোগ দেওয়া হবে।
আজ সোমবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় এ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশন চলবে দিনব্যাপী। এ ছাড়া ইউক্রেনের মানবিক পরিস্থিতি নিয়ে বিকেল ৫টায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরও একটি জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে।
গতকাল রোববার রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। আলোচনার জন্য মস্কো থেকে একটি প্রতিনিধিদল বেলারুশের গোমেল শহরে পৌঁছে গেছে বলেও জানান তিনি। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তিনি রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত আছেন। তবে বেলারুশে আলোচনা অনুষ্ঠিত হলে, তিনি তাতে অংশ নেবেন না।

দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট বিচারক ও মানবাধিকারকর্মী নাভানেথেম ‘নাভি’ পিল্লাই এবার (২০২৬ সাল) নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। বর্ণবাদবিরোধী আন্দোলনে ভূমিকা, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিচার এবং আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় কয়েক দশকের অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
৬ ঘণ্টা আগে
ভারতের রাজস্থানের আজমের সেন্ট্রাল জেলের সাবেক কর্মকর্তা দিব্যা চৌধুরীকে গ্রেপ্তারের পর আদালত তাঁকে সেই কারাগারেই পাঠানোর নির্দেশ দিয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী বন্দীকে নিয়মবহির্ভূতভাবে নিজের বাসায় গৃহকর্মী হিসেবে কাজে লাগানোর অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।
৮ ঘণ্টা আগে
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির দেশে ফেরা এবং রাজনৈতিক প্রতিবাদে অংশ নেওয়ার ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁর ভারতে আসার ঘোষণা দিয়ে প্রকাশিত একটি ভিডিও ইনস্টাগ্রামে ৬৪ লাখ লাইক এবং ১ লাখ ২৫ হাজারের বেশি মন্তব্য পেয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য প্রিন্ট।
৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক বিচারপতি নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আদালতটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।
৯ ঘণ্টা আগে