
ভারতে দানশীলতা বা পরোপকারের গল্প সাধারণত ওপরের তলা থেকে শুরু হয়। যেখানে থাকে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) বাজেট, ধনকুবেরদের প্রতিশ্রুতি কিংবা বড় বড় সব ফাউন্ডেশন। কিন্তু অশোক ইউনিভার্সিটির সেন্টার ফর সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড ফিলানথ্রপির (সিএসআইপি) ‘হাউ ইন্ডিয়া গিভস-২০২৫’ প্রতিবেদন এই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
প্রতিবেদনে দেখা গেছে, ধনকুবের নয়, ভারতে সবচেয়ে বেশি দান করেন সাধারণ মানুষ।
সিএসআইপির তথ্য অনুযায়ী, ভারতের সাধারণ পরিবারগুলো বছরে আনুমানিক ৫৪ হাজার কোটি রুপি (প্রায় ৬ বিলিয়ন ডলার) দান করেন। এর মধ্যে শুধু নগদ টাকা নয়, বরং পণ্যসামগ্রী এবং স্বেচ্ছাশ্রমও অন্তর্ভুক্ত। জরিপে অংশগ্রহণকারী ৬৮ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা কোনো না কোনোভাবে দান করেন। এর মধ্যে ৪৮ শতাংশ দানই খাদ্য, পোশাক বা গৃহস্থালি সামগ্রীর মতো পণ্য হিসেবে দেওয়া হয়। এরপরই রয়েছে নগদ অর্থ (৪৪ শতাংশ) এবং অলাভজনক সংস্থা বা ধর্মীয় প্রতিষ্ঠানে স্বেচ্ছাশ্রম (৩০ শতাংশ)।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সিএসআইপির প্রধান জিন্নি উপ্পল বলেন, ‘ভারত একটি উদার দেশ। আমাদের তথ্য বলছে, সাধারণ পরিবারগুলো জনহিতকর কাজে যতটুকু ভূমিকা রাখে, তা সাধারণত স্বীকৃত হয় না। এই উদারতা ভারতের সংস্কৃতির গভীরে প্রোথিত।’
জরিপের তথ্য অনুযায়ী, ভারতের এই পরোপকার কেবল উচ্চবিত্তদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সব আয়ের মানুষের মধ্যে সমানভাবে বিস্তৃত। দানকৃত অর্থের ৪০-৪৫ শতাংশ সরাসরি ধর্মীয় প্রতিষ্ঠানে যায়। বিশেষ করে গ্রামীণ ভারতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোই দানের প্রধান কেন্দ্র। অন্যদিকে, শহরাঞ্চলে ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি ভিক্ষুক এবং নিঃস্ব মানুষের মাঝেও সমপরিমাণ দান করা হয়।
গবেষণার প্রধান কৃষানু চক্রবর্তী বলেন, ৯১ শতাংশ উত্তরদাতার ক্ষেত্রে এই দানের মূল চালিকাশক্তি হলো ‘ধর্মীয় কর্তব্য’ বা নৈতিক বাধ্যবাধকতা।
জরিপে দেখা গেছে, শিক্ষার হারের সঙ্গে দান করার প্রবণতার গভীর সম্পর্ক রয়েছে; বিশেষ করে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে দানের হার সবচেয়ে বেশি। তবে এটি বিত্তশালীদের মধ্যে সীমাবদ্ধ নয়। মাসিক চার-পাঁচ হাজার রুপি খরচ করা পরিবারগুলোরও প্রায় অর্ধেক দান করে থাকে।
লিঙ্গভিত্তিক ধরনে দেখা গেছে, পুরুষপ্রধান পরিবারগুলো ধর্মীয় ক্ষেত্রে বেশি দান করে, আর নারীপ্রধান পরিবারগুলো নিঃস্ব ব্যক্তিদের সাহায্যে সামান্য বেশি আগ্রহী।
ভারতের ২০টি রাজ্যের ৭ হাজারের বেশি মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। জাতীয় নমুনা জরিপের (এনএসএস) ভোগব্যয় তথ্যের সঙ্গে এই উপাত্তের সমন্বয় ঘটিয়ে গবেষকেরা দেখেছেন, মানুষের খরচ করার ক্ষমতা বাড়লে তাঁদের দান করার প্রবণতাও বাড়ে।
পশ্চিমা বিশ্বের তুলনায় ভারতের এই দান করার পদ্ধতি কিছুটা ভিন্ন। যুক্তরাষ্ট্রে ২০২৪ সালে ব্যক্তি পর্যায়ে দানের পরিমাণ ছিল ৩৯২ বিলিয়ন ডলার, যা মোট দানের ৬৬ শতাংশ। তবে উন্নত দেশগুলোতে এই দান সাধারণত নিবন্ধিত এনজিওর মাধ্যমে হয়, যা কর সুবিধার সঙ্গে যুক্ত। ভারতের ক্ষেত্রে এই দান অনেক বেশি সরাসরি এবং অনানুষ্ঠানিক—যাকে বলা হচ্ছে ‘নিচ থেকে উঠে আসা জোয়ার’।
ভারতের পরোপকারের চিত্রটি কেবল ওপরের তলার ধনকুবেরদের গল্প নয়। গবেষকদের মতে, ভারতে উদারতা ওপর থেকে চুঁইয়ে পড়ে না, বরং সাধারণ মানুষের প্রাত্যহিক চর্চার মাধ্যমেই এটি টিকে থাকে। প্রতিবেদনটি যে সময় (মার্চ-এপ্রিল) তৈরি করা হয়েছে, তখন বড় কোনো ধর্মীয় উৎসব ছিল না। উৎসবের মাসগুলোতে এই দানের হার আরও কয়েক গুণ বেড়ে যায় বলে ধারণা করছেন গবেষকেরা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো দ্রুত পুনরুদ্ধার করছে ইরান। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, টানেলের মুখ পরিষ্কার এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের মাধ্যমে দেশটি আবারও তার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা ফিরিয়ে আনছে।
৫ ঘণ্টা আগে
মিয়ানমারের উত্তর-পূর্বাঞ্চলে খনির কাজের জন্য মজুত করে রাখা বিস্ফোরকের একটি গুদামে বিস্ফোরণে শিশুসহ অন্তত ৪৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে চীন সীমান্তবর্তী এলাকায় ঘটা এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যায়। ফলে আরব উপসাগরে আটকা পড়ে ১০৯টি বড় বাণিজ্যিক জাহাজ। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় এই অবরুদ্ধ দশা থেকে ২৯টি বড় তেলের ট্যাংকার নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে।
৭ ঘণ্টা আগে
গত মাসে দক্ষিণ-পশ্চিম ইরানে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। ধারণা করা হচ্ছে, বিমানটি সম্ভবত চীনের তৈরি ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছে। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত তিনটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে এই তথ্য জানিয়েছে...
৮ ঘণ্টা আগে