
কিউকমের পর আরেক আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কাছে আটকে থাকা গ্রাহকের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ১০ জন গ্রাহককে টাকা ফেরত দেওয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু করবে মন্ত্রণালয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান জানিয়েছেন, আলেশা মার্টের কিছু গ্রাহকের লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে, যাদের টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে আছে। এসব গ্রাহকের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। শুরুতে ১৭ ফেব্রুয়ারি ১০ জন গ্রাহককে টাকা ফেরত দেওয়া হবে।
তিনি বলেন, এসক্রো সার্ভিস গেটওয়ের মাধ্যমে কয়েক শ গ্রাহক ৪২ কোটি টাকা পরিশোধ করেছেন। এসব টাকা আলেশা মার্টের অ্যাকাউন্টে জমা হয়নি। এগুলো আলেশা মার্টের অ্যাকাউন্টে যাবে না। গ্রাহকদের এই টাকা বুঝিয়ে দেওয়া হবে৷
আলেশা মার্টের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের কাছে গ্রাহকের পাওনা প্রায় ৩০০ কোটি টাকা। কোম্পানির নিজস্ব ব্যবস্থায় প্রায় ১৩ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা দেওয়ার মতো অর্থ তাদের কাছে নেই। এ জন্য আলেশা মার্ট শেয়ার বিক্রি এবং ব্যাংক ঋণের চেষ্টা করছে বলে জানা গেছে।
ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন:

দেশে দৈনিক ৩৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও নিয়মিত ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়। তবে গত ২১ জুলাই সাগরে ভাসমান এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লেগে গেলে সরবরাহ কমতে থাকে। গত এক মাসে সামিট ও এক্সিলারেট এনার্জির দুইটি টার্মিনালে বারবার বিপত্তি দেখা দিলে দেশে...
১২ ঘণ্টা আগে
বাণিজ্য চুক্তি নিয়ে কয়েক দিনের আলোচনা ব্যর্থ হওয়ায় কানাডার বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) থেকে নতুন এ শুল্ক কার্যকর হয়েছে। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা করেছেন এবং পাল্টা...
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম আঞ্চলিক বিমান পরিবহন (অ্যাভিয়েশন) কেন্দ্র বা ‘হাব’ হিসেবে গড়ে তুলতে হলে সরকার, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বেসরকারি বিমান সংস্থাগুলোর মধ্যে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অপরিহার্য বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
১৫ ঘণ্টা আগে
২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ হয়েছে।
১৭ ঘণ্টা আগে