
বসন্তের আবিরে রঙিন হয়ে উঠেছে সকাল। ডালে ডালে নতুন ফুলের আনাগোনা বাড়ছে, একই সঙ্গে চারপাশ মুখর হয়ে উঠছে নানান পাখির ডাকে। প্রকৃতি জানান দিচ্ছে, আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের। এই শুভ আগমনকে আরও রঙিন করে তুলতে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে আজ সোমবার সকাল সাড়ে ৭টায় শুরু হয় বসন্তবরণ উৎসব।
সকালেই মায়ের হাত ধরে বাসন্তী শাড়ি পরে উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এসে ছোটাছুটি করছে সীমন্তিনী। তার ছোট চুলের এলোমেলো খোঁপা আর এলোমেলো হওয়া শাড়ি সামলে মঞ্চের ভেসে আসা গানে আপন মনে হাত পা নেড়ে নেচে চলেছে সে। ছয় বছরের সীমন্তিনীই নয়, সেখানে উপস্থিত ষাটোর্ধ্ব মানুষগুলোর চোখে-মুখে ও বসনেও প্রতিফলিত হচ্ছে বসন্তের রং।
২৭ বছরের ঐতিহ্যকে ধরে রেখে প্রতিবছরের মতো এবারও এসো মিলি প্রাণের উৎসবে স্লোগান নিয়ে পয়লা ফাল্গুন ও বসন্ত উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষৎ। এবার বসন্তকে বরণ করে নিতে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে আবারও ধীরে ধীরে মুখর হয়ে উঠেছে বসন্ত উৎসবের মঞ্চ। সমবেত বাদ্যযন্ত্রের মাধ্যমে বাসন্তিরাগ পরিবেশনের মধ্য দিয়ে গান, নৃত্য, আবৃতিতে ধ্বনিত হচ্ছে বসন্তের আগমনী বার্তা। আবির বিনিময়ের মধ্য দিয়ে বসন্তের রং ছড়িয়ে পড়ছে জনমানুষের শরীর থেকে মনে।
জাতীয় বসন্ত উদ্যাপন পরিষৎ-এর সভাপতি সফিউদ্দিন আহমেদ বলেন, করোনা হলেও বসন্ত তার নিয়মে চলে এসেছে। সকলে এই বসন্ত পালন করে সেই করোনার যাতনা দূর করতে চাই। বসন্ত কারও জন্য থেমে থাকে না।
জাতীয় বসন্ত উদ্যাপন পরিষৎ-এর সহসভাপতি কাজল দেবনাথ বলেন, বসন্ত আসবেই, কোকিল ডাকবেই। প্রতিবছরের আয়োজনে কিছুটা ভাটা পড়লেও আবারও বসন্তবরণ তার ঐতিহ্যে ফিরে যাবে। প্রকৃতির সঙ্গে বাঙালির যে সম্পর্ক, তা আজীবন অটুট থাকবে। পৃথিবীর অন্য কোনো দেশ ষড়্ঋতুর দেশ নয়। এটা আমাদের আবহমান বাংলার একটি বৈশিষ্ট্য, ঐতিহ্য। এই বিষয়টিকে নাগরিক জীবনে তুলে আনতেই আমাদের এমন আয়োজন।
বর্তমানে তরুণ-তরুণীরা বসন্তের পাশাপাশি ভালোবাসা দিবস উদ্যাপনে আগ্রহী। এই বিষয়টি আমাদের সংস্কৃতির না হলেও এ ব্যাপারটিকে ভালো চোখেই দেখছেন কাজল দেবনাথ। তিনি বলেন, বসন্ত মানেই ভালোবাসা, বসন্ত মানেই প্রেম। বর্তমান তরুণ প্রজন্মের ভেতরে অনেক পরিবর্তনই থাকবে। তবে আমি তাদের নিয়ে আশাবাদী।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এমআরটি শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে...
২ ঘণ্টা আগে
বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে...
২ ঘণ্টা আগে
দেশে বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের
২ ঘণ্টা আগে
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সারা দেশে অন্তত ৩২ জন নারী ও কন্যাশিশু হত্যার শিকার হয়েছে। তাদের মধ্যে ৯ জন কন্যাশিশু অর্থাৎ তাদের বয়স ১৮ বছরের নিচে। বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যাশিশু নির্যাতনবিষয়ক মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল...
২ ঘণ্টা আগে