
আবারও পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত দুই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে ঈশ্বরদী থানার পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে।
ঈশ্বরদী থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী মাছুম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে রূপপুরে বিদেশিদের জন্য নির্মিত সাহাপুরের নতুনহাট ‘গ্রিনসিটি’ আবাসিক প্রকল্পের বহুতল ভবনের ভেতরে এই মৃত্যুর ঘটনা ঘটে।
এর আগে গত সপ্তাহে দুই দিনের ব্যবধানে ‘হার্ট অ্যাটাকে’ দুই রুশ নাগরিকের মৃত্যু হয় এই আবাসিক ভবনে।
গতকালের মৃত্যু সম্পর্কে পুলিশ বলছে, মৃত দুই রুশ নাগরিকের মধ্যে একজন মদ্যপ অবস্থায় সিঁড়ি থেকে পড়ে এবং অপরজন হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ট্রেস্ট রোসেম নামে রুশ সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রুশ নাগরিক চুকিন পাভেল (৪৮) অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে গ্রিনসিটি আবাসিক থেকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে রাত ২টার দিকে তলমাসেফ ভাইয়াসেলভের (৫৯) নামের এক রুশ নাগরিকের মৃত্যু হয়। তিনি ১২ নম্বর আবাসিক ভবনের ১৩ তলার ১৩১ নম্বর ফ্ল্যাটে বসবাস করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এসএমইউ-১ নামে আরেকটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের ইনস্টলার হিসেবে কাজ করতেন তিনি। তিনি মদ্যপ অবস্থায় হাঁটার সময় হঠাৎ ১৪ তলার সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হন। পরে কোম্পানির নিজস্ব ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন। রাতে দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এসআই মেহেদী মাছুম বলেন, দুজনের মধ্যে এক রুশ নাগরিক মদ্যপ অবস্থায়, অপরজন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জেনেছি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ দূতাবাসের মাধ্যমে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় মো. সিরাজুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ৬০০ মসজিদে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান হয়।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১০টি বসতবাড়ি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের হালিশহরে আন্তজেলা পরিবহনশ্রমিকদের নির্বাচনে ভোট গ্রহণের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা ও জাল ভোট নিয়ে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে