দেশে গবেষণার সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একটি ‘ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয়’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এ বিশ্ববিদ্যালয়টি স্থাপন করতে ইতিমধ্যে ধারণাপত্র তৈরি করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার (৩১ জানুয়ারি) ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ-এর সভাপতিত্বে ‘ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত ধারণাপত্র প্রণয়ন কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, দেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ‘স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ: ২০১৮-২০৩০’ এর পাঁচ বছর মেয়াদি অগ্রাধিকার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে দেশে একটি বিশ্বমানের ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। এই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র্যাজুয়েট ও ডক্টরাল ডিগ্রি প্রদান করা এবং গবেষণার বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে।
সভায় অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, ‘ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ধারণাপত্র তৈরির জন্য ইউজিসি একটি কমিটি গঠন করেছে। কমিটি চলতি মাসের মধ্যে ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয়ের ধারণা সংবলিত লিখিত মতামত কমিশনে জমা দেবে। ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয় যাতে দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন অভীষ্ট ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে ইতিবাচক অবদান রাখতে পারে সেদিকে ইউজিসি নজর রাখবে।’
তিনি আরও বলেন, ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন একটি পলিসি ফ্রেমওয়ার্ক তৈরি করবে।
উচ্চশিক্ষায় ফলপ্রসূ গবেষণার কোনো বিকল্প নেই জানিয়ে প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে দেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণার উৎকর্ষ সাধন এবং গবেষণালব্ধ ফলাফল বিশ্বজ্ঞান ভান্ডারে যুক্ত হবে।
ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর পরিচালক প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার, ইউজিসি প্রফেসর ড. হাসিনা খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এ মামুন এবং ইউজিসি’র স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম যুক্ত ছিলেন।

সাক্ষাতে রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োজিত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা ও ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আইজিপিকে ধন্যবাদ জানান। এ সময় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে...
৩১ মিনিট আগে
দল বহিষ্কার করলেও সংসদ সদস্য (এমপি) পদ শূন্য হয় না বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশি ব্যবস্থার ধরন দেখে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর লঞ্চের ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা। সংগঠনটি ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে প্রতি কিলোমিটারের ভাড়া দুই টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে চার টাকা ৪৫ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে দুই টাকা ৫২ পয়সা থেক
১ ঘণ্টা আগে
কিশোরী মরিয়ম খাতুনের সঙ্গে সম্পর্ক, তাঁকে সংসদে চাকরি দেওয়া এবং তাঁর বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেওয়ার প্রলোভনের অভিযোগসহ নানা ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ বহাল থাকা নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ...
১ ঘণ্টা আগে