ইয়েমেনে ২০১৫ সালে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ১০ হাজারের বেশি শিশু প্রাণ হারিয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জাতিসংঘ বলছে, ২০২০ সালে হুতিদের নিয়োগ দেওয়া প্রায় দেড় হাজার ‘শিশুযোদ্ধা’ নিহত হয়েছে। পরের বছর নিহত হয়েছে আরও শত শত শিশুযোদ্ধা।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহীরা এখনো শিশুদের যুদ্ধের কাজে নিয়োগ দিচ্ছে। মতাদর্শ প্রচার করতে তারা বিভিন্ন ক্যাম্প ও মসজিদ ব্যবহার করছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন সেনাদের বিমান হামলায় এখনো বহু বেসামরিক মানুষ মারা যাচ্ছে।
৩০০ পৃষ্ঠার প্রতিবেদনে জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল বলছে, হুতি বিদ্রোহীদের নিয়োগ দেওয়া ১ হাজার ৪০৬ শিশু ২০২০ সালে যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। এ ছাড়া ২০২১ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছে আরও ৫৬২ শিশু।
যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়া শিশুদের বিভিন্ন স্লোগান শিক্ষা দিয়ে থাকে হুতিরা। ‘আমেরিকা নিপাত যাক’, ‘ইসরায়েল নিপাত যাক’, ‘ইহুদিদের অভিসম্পাত’, ‘ইসলামের জয় হোক’ এসব স্লোগান দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একটি ক্যাম্পে সাত বছরের এক শিশুকে অস্ত্র পরিষ্কার করতে ও রকেট এড়িয়ে চলা শেখাতে দেখা যায়।

চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
১১ মিনিট আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
২৭ মিনিট আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
৩৩ মিনিট আগে
বিশ্বের ১ হাজারেরও বেশি সংবাদমাধ্যম মিলে আয়োজন করেছে ‘ওয়ার্ল্ড নিউজ ডে’। আজ সোমবার বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। আয়োজকদের মতে, সাংবাদিকতা শিল্প যখন একটি ‘অস্তিত্ব সংকটের’ মুখোমুখি, তখন সমাজ গঠনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
৪৪ মিনিট আগে