ইয়েমেন উত্তরাঞ্চলের সা’দা শহরের একটি অস্থায়ী বন্দী শিবিরে বিমান হামলায় ২০০ জনেরও অধিক নিহত হয়েছেন। স্থানীয় সেভ দা চিলড্রেন হতাহতের এই সংখ্যা জানিয়েছে। খবর দা গার্ডিয়ানের। তবে ডাক্তারদের আন্তর্জাতিক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডারস বলছে মৃতের সংখ্যা ৭০ জনের মতো।
হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে ডক্টরস উইদাউট বর্ডারস এবং রেড ক্রস।
তবে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল হুতি বিদ্রোহীদের সামরিক ঘাঁটি। এর আগে গত সোমবার হুতি বিদ্রোহীরা জোটের অন্যতম সদস্য আরব আমিরাতে এবং তার পরপরই সৌদি আরবের বেশ কয়েকটি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
হুতি গোষ্ঠী প্রকাশিত এক ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, শ্রমিকেরা ধ্বংসস্তূপ থেকে মরদেহ টেনে বের করছে।
ইয়েমেনের রেড ক্রসের মুখপাত্র বশির ওমর এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মৃতের সংখ্যা এখনো বাড়ছে বলে জানিয়ে বলেছেন, ‘অন্তত ১০০ জন নিহত হয়েছেন...এবং সংখ্যা ক্রমশ বাড়ছে।’
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় দেশটি ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। একটি বেসরকারি সংস্থার বরাতে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
একটি বেসরকারি সংস্থার নেটব্লক্সের বরাতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সৌদি জোট হোদেইদায় বিমান হামলা চালানোর পর পুরো ইয়েমেন ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। হামলার সময় রাষ্ট্রীয় ইন্টারনেট সরবরাহকারী সংস্থা টেলিইয়েমেনের ভবন ক্ষতিগ্রস্ত হয়। টেলিইয়েমেন বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।
ইয়েমেনের রাজধানী সানা ২০১৪ সাল থেকেই এই বিদ্রোহী দলটির দখলে রয়েছে।
ঘটনার বিস্তারিত না জানিয়ে নেটব্লক্সের পক্ষ থেকে আরও বলা হয়, টেলিকম ভবনে বিমান হামলার পরে ইয়েমেন একটি ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে।

নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
৭ মিনিট আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
২৮ মিনিট আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
৪৪ মিনিট আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে