পরিত্যক্ত ডাবের খোসা সংগ্রহ করে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, চলমান মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে যারা ডাবের খোসা, টায়ার, রঙের কোটাসহ পরিত্যক্ত জিনিস সংগ্রহ করে দেবে তাদের পুরস্কৃত করা হবে। আজ শনিবার সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন ভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র এ ঘোষণা দেন।
ডিএনসিসির মেয়রের ঘোষণা অনুযায়ী, পুরস্কার দেওয়ার জন্য প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে দেওয়া হবে বাজেট। পরিত্যক্ত জিনিস সংগ্রহকারীরা পাবেন নগদ অর্থ পুরস্কার। প্রতি ডাবের খোসার জন্য মিলবে পাঁচ টাকা, ভাঙা কমোটে ৫০ টাকা, টায়ারে ৫০ টাকা, রঙের ডিব্বা ১০ টাকা ও চিপসের প্যাকেটে ৫ টাকা করে। মেয়র আতিকের আহ্বান, ডাব বিক্রেতারা যেন ডাব বিক্রির পর খোসাকে ছয় টুকরো করে, তাতে ডাবে আর পানি জমবে না।
সংবাদ সম্মেলনের আগে মেয়র নিজের অফিসের ফুলের টবের জমে থাকা পানি পরিষ্কার করেন। আতিকুল ইসলাম বলেন, ‘প্রতি শনিবার দশটায় দশ মিনিটের জন্য নিজের আঙিনা পরিষ্কার করি। এটি নিজের বাড়িও হতে পারে, অফিসও হতে পারে। আমি গত শনিবার বাড়ি পরিষ্কার করেছি। আজকে নিজের অফিস পরিষ্কার করেছি। কারণ জমে থাকা পানিতে মশার লার্ভা থাকতে পারে। ফুলের টবে দেখতে হবে কোনো লার্ভা আছে কিনা।’
ডিএনসিসির মেয়র বলেন, ডিএনসিসির ৬০ থেকে ৬৫টি ভাগ বাসায় মশার লার্ভা রয়েছে। আমরা মশক নিধনে প্রত্যেক ওয়ার্ডকে দশ অঞ্চলে ভাগ করেছি। ৭২০ জন স্বেচ্ছাসেবক যুক্ত করেছি। ডেঙ্গু থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক পর্যায়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা ধারাবাহিকভাবে কমে যাচ্ছে। ভর্তির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, কয়েক বছর বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ইতিবাচক প্রবণতা দেখা গেলেও সর্বশেষ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি হননি।
৩০ মিনিট আগে
খুলনা মহানগরীতে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এরই মধ্যে চার ওয়ার্ডকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ (রেড জোন) হিসেবে চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।
৪০ মিনিট আগে
কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের পেছনের ফটক। এই ফটক ঘেঁষে ৯টি এবং ২০০ গজের মধ্যে গড়ে উঠেছে অর্ধশতাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক। শুধু জেলা সদরের এই হাসপাতাল নয়, ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চিত্র একই। প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশে রয়েছে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক।
১ ঘণ্টা আগে
দালাল চক্রের হাত ধরে ইউরোপে পাড়ি জমানোর জন্য দেশ ছাড়ার পর নিখোঁজ রয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ যুবক। ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, এই পাঁচজনের কেউ কেউ এক মাস, কেউ ২০ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন না। এ নিয়ে উৎকণ্ঠায় পরিবারগুলো।
১ ঘণ্টা আগে