
পীরগঞ্জে জমি সংশ্লিষ্ট কর্মকর্তার সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জাম সরবরাহ করার অপরাধে একটি দোকানে অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার দুপুরে সাবরেজিস্ট্রারের কার্যালয়ের সামনে মানিক চন্দ্রের দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ের কর্মচারী ও দলিল লেখকদের একটি চক্র জমির ভুয়া কাগজপত্র তৈরি করে আসছে। বছরের পর বছর ধরে চক্রটি জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট, জেলা ও পীরগঞ্জ উপজেলা সেটেলমেন্ট কর্মকর্তার স্বাক্ষর, সিল জাল করে জমির পরচা, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিএস খতিয়ান, খাজনার রসিদ, খারিজের কাগজ তৈরি করছে। ভুক্তভোগীরা অনেক দিন ধরে এ ধরনের অভিযোগ করছেন। ভুয়া কাগজপত্র দিয়ে অসাধু কর্মচারী ও দলিল লেখকেরা জমির দলিল সম্পাদনও করছেন।
এরই সূত্র ধরে গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম উপজেলা সাবরেজিস্ট্রারের কার্যালয়ের সামনে মানিক চন্দ্রের ফটোকপি ও কম্পিউটার কম্পোজের দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালান। এ সময় হাতেনাতে ভুয়া কাগজপত্র, সিল আটক করা হয়। অভিযানের খবর পেয়ে মালিক দোকান ছেড়ে পালিয়ে যান। তাঁকে না পেয়ে সিল ও কাগজপত্রগুলো জব্দ করে দোকানটি সিলগালা করা হয়।
খায়রুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়েছি। দোকানদার পলাতক থাকায় দোকানটি সিলগালা করা হয়েছে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫