
ইউক্রেন ইস্যুতে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছেই। ইউক্রেনকে ন্যাটো থেকে দূরে রাখার দাবি জানিয়েছে রাশিয়া। তবে সেই দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে আক্রমণ চালালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন বাইডেন। রাশিয়া জবাবে বলেছে, নিষেধাজ্ঞা দিলে এর তেমন কোনো প্রভাব পড়বে না।
বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনকে ন্যাটো থেকে দূরে রাখার রাশিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে কূটনৈতিক পন্থায় সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘কূটনীতিকে আমরা গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। একই সঙ্গে ইউক্রেনের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে এবং রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের প্রতিক্রিয়াও ঠিক করছি।’
রাশিয়ার একজন মন্ত্রী জানিয়েছেন, তাঁরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বার্তা পেয়েছেন এবং ন্যাটোর সঙ্গে তা সমন্বয় করছেন।
প্রসঙ্গত, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, প্রায় এক লাখ রুশ সেনা ইউক্রেন সীমান্তে অবস্থান নিয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, শিগ্গিরই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। তবে রাশিয়া বরাবরই ইউক্রেনে হামলার বিষয়টি অস্বীকার করে আসছে।
উল্লেখ্য, ইউক্রেনের সীমান্তে রাশিয়ান সেনাদের সংখ্যা বাড়ায় পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করতে পারে যুক্তরাষ্ট্র। তাই ৮ হাজার ৫০০ সেনাকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি।
আরও পড়ুন:
ইউক্রেনের কাছে রাশিয়ার সেনা মহড়া

নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
১ ঘণ্টা আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
২ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
২ ঘণ্টা আগে