রাশিয়ার দক্ষিণাঞ্চলে ইউক্রেনের কাছেই রুশ সেন মহড়া শুরু হয়েছে। রাশিয়ার রোস্তোভ , ক্রাসনোদা ও দখলকৃত ক্রিমিয়া অঞ্চলে প্রায় ছয় হাজার সেনা ও ৬০টি যুদ্ধ বিমান মহড়ায় অংশ নিয়েছে। রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে আজ মঙ্গলবার এমনটি জানানো হয়েছে।
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই এই সামরিক মহড়া শুরু হলো।
কত দিন এই মহড়া চলবে তা নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইউক্রেন সীমান্তে এক লাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। ধারণা করা হচ্ছে, শিগগিরই ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। যদিও রাশিয়া পশ্চিমাদের এই দাবি অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্র ভ্রমণের পর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা বা ‘ওভারস্টে’ ঠেকানোর লক্ষ্যে ৫০টি দেশের নাগরিকদের জন্য বাধ্যতামূলক জামানত বা ‘ভিসা বন্ড’ জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট (পররাষ্ট্র দপ্তর)।
৯ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর একটি এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। তবে বিমানটি মাটিতে আছড়ে পড়ার ঠিক আগেই জরুরি প্যারাস্যুট নিয়ে পাইলট সফলভাবে বেরিয়ে আসতে সক্ষম হন।
১৬ ঘণ্টা আগে
বিভিন্ন দেশের ফুটবল কর্মকর্তা ও মহাদেশীয় সংস্থাগুলোর তীব্র বিরোধিতার মুখে বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের বিতর্কিত সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত পিছু হটেছে ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
১৭ ঘণ্টা আগে
স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় (Ceuta) অভিবাসীদের নজিরবিহীন ঢলের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে স্থল ও সমুদ্রপথে সীমান্ত পেরিয়ে সেউতায় প্রবেশ করা ৫০ হাজারের বেশি মানুষের অধিকাংশই শুক্রবার (৩১ জুলাই) স্বেচ্ছায় মরক্কোয় ফিরে যেতে শুরু করেছেন।
১ দিন আগে