
ফেনীর ফুলগাজী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই তালিকা থেকে শহীদ নূর হোসেনের নাম বাদ দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁকে তালিকাভুক্ত করার দাবি জানিয়েছেন তাঁর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা নুরন্নবী। গতকাল রোববার বিকেলে শহরের রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে তিনি এই দাবি জানান। এ সময় তিনি নুর হোসেনের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এবং অস্ত্র জমা দেওয়ার সার্টিফিকেট, মুক্তিযুদ্ধের সনদসহ কিছু প্রমাণাদি তুলে ধরেন।
নুরুন্নবী বলেন, ১৯৭৩ সালের ২১ মে আবদুল হামিদ খান ভাসানীর অনশন ধর্মঘটকে কেন্দ্র করে সর্বদলীয় হরতালের মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে ঢাকার রাজপথে সরকারি সমর্থনপুষ্ট দুষ্কৃতকারীরা গুলি করে নুর হোসেনকে আহত করে পরে গুম করে। আজও সে ঘটনার বিচার হয়নি।
নুরন্নবী আরও বলেন, নূর হোসেন আমৃত্যু বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ঢাকার ফেনীবাসীকে একত্র করে প্রথম আহ্বায়ক মনোনীত হন। ফেনীকে জেলা করার জন্য চেষ্টা করেন। একটি গঠনতন্ত্র রচনা করেন। তবু সরকারি মুক্তিযোদ্ধা গেজেটে তাঁকে তালিকাভুক্ত করা হচ্ছে না।
নূর হোসেনের এই ভাই বলেন, মুক্তিযোদ্ধা কোনো দলের নন। তৃণমূল থেকে মন্ত্রণালয় পর্যন্ত অনিয়ম-দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে। তাই তাঁর ভাই নূর হোসেনকে তালিকাভুক্ত করা হচ্ছে না। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি কখনো কাউকে অনৈতিক সুবিধা দেননি, দেবেনও না।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৬ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫