
খুলনায় ১০০ দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। খুলনা বিশ্ববিদ্যালয় ও বিএল কলেজসহ বিশটি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট একশ জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে এ বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোসাম্মাত হোসনে আরা। বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। স্বাগত বক্তব্য দেন বিদ্যানন্দের কার্যনির্বাহী সদস্য ডা. আসমা আক্তার।
অনুষ্ঠানে জানানো হয়, শিক্ষা প্রসারের লক্ষে প্রতি বছর বিদ্যানন্দ শিক্ষা বৃত্তি প্রোগ্রাম করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২১ সালে সারা দেশ ব্যাপী হাজার হাজার শিক্ষার্থীর পাঠানো আবেদন থেকে খুলনা জোনে বাছাইকৃত ১০০ জন শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি তুলে দেওয়া হয়েছে।
শিক্ষাবৃত্তি হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে নগদ পাঁচ হাজার টাকার আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। চলমান করোনা মহামারিতে বহুদিন বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মহীনতায় মানুষ অর্থের অভাবে অনেকেরই পড়ালেখার পথ বন্ধ হয়ে যায়।
করোনায় ক্ষতিগ্রস্ত ওই সকল পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে সহায়তা করে যাচ্ছে। যাতে তারা আত্মনির্ভরশীল হতে পারে। এরই অংশ হিসেবে কয়েক হাজার শিক্ষার্থীকে ২০২১ সালের শিক্ষাবৃত্তি হিসেবে বিদ্যানন্দ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের এ সহায়তা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫