
প্রযুক্তি জায়ান্ট অ্যালফাবেটের প্রতিষ্ঠান গুগলকে ১৫০ মিলিয়ন ইউরো (১৪৫৯ কোটি ৫২ লাখ টাকা) জরিমানা করেছে ফ্রান্সের তথ্য গোপনীয়তা নজরদারি বিষয়ক প্রতিষ্ঠান সিএনআইএল। কুকি হিসেবে পরিচিত অনলাইন ট্রাকারগুলো এড়িয়ে চলার প্রক্রিয়া গুগল ব্যবহারকারীদের জন্য কঠিন করে রাখায় এ জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
একই কারণে মেটা প্ল্যাটফর্মের প্রতিষ্ঠান ফেসবুককেও ৬০ মিলিয়ন ইউরো জরিমানা করছে সিএনআইএল। যা বর্তমান বিনিময় হার অনুযায়ী ৫৮৩ কোটি ৭১ লাখ টাকার সমান।
সিএনআইএলের এক বিবৃতিতে বলা হয়, ফেসবুক, গুগল ও ইউটিউব থেকে খুব সহজে কুকি চলে আসে। এগুলো গ্রহণ করা যত সহজ, প্রত্যাখ্যান করা তত সহজ নয়। কুকি প্রত্যাখ্যানেও সহজ উপায় না রাখাই কাল হলো প্রযুক্তি জায়ান্টগুলোর জন্য।
এই জরিমানা আদায়ের জন্য প্রতিষ্ঠান দুটোকে তিন মাসের সময় বেঁধে দিয়েছে সিএনআইএল। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে সময়সীমা পরবর্তীতে প্রতিদিনের জন্য ১ লাখ করে জরিমানা গুনতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে গুগলের মুখপাত্র বলেন, মানুষের গোপনীয়তার অধিকারকে সম্মান করে তা সুরক্ষিত রাখতেই কাজ করে আসছে গুগল। তাই সিএনআইএলের সিদ্ধান্ত অনুযায়ী গোপনীয়তা নীতিতে আরও পরিবর্তন আনতে প্রতিষ্ঠানটি সক্রিয়ভাবে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। তবে জরিমানা আদায়ের বিষয়ে তাঁর স্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত, কুকি হলো এমন কিছু ফাইল যা বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করলে কম্পিউটারে সেভ হয়ে থাকে। এই কুকিই ব্রাউজারকে বলে দেয় যে ব্যবহারকারী কি লগইন মুডে আছে নাকি নাই বা থাকলেও অন্য কোন অ্যাকাউন্টে লগইন আছে কিনা। এটি ইউজারের অনেক গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষণ করে রাখতে পারে। যদি কোনোভাবে ব্রাউজারের সিকিউরিটি দুর্বল হয় তাহলে এ কুকির মাধ্যমে হ্যাকার গুরুত্বপূর্ণ ডেটা নিয়ে নিতে পারে।

প্যারিসের আইফেল টাওয়ার, রোমের কোলোসিয়াম কিংবা চোখধাঁধানো কোনো ক্যাফে। ভ্রমণ মানে ‘ছবির মতো সুন্দর’ এসব জায়গায় ঘুরে বেড়ানো। সেখানে থাকবে হাজারো পর্যটকের ভিড়। কিন্তু কোলাহলময় শহরের ঠিক পেছনেই যদি লুকিয়ে থাকে শত শত বছরের নীরব গল্প, ইতিহাস ও শিল্প?
৪০ মিনিট আগে
গরমের দিনে স্বস্তি দিতে এয়ার কন্ডিশনের জুড়ি নেই। বাইরে যখন তীব্র গরম, তখন ঠান্ডা ঘরে বসে থাকা যেন প্রশান্তির অনুভূতি দেয়। কিন্তু সারাক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকার আরামই হতে পারে ত্বকের জন্য কিছুটা অস্বস্তির কারণ। কারণ এসি ঘরের বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয়। আর বাতাসে আর্দ্রতা কমে গেলে...
৩ ঘণ্টা আগে
প্রিয় মানুষটি সামনে বসে গল্প করছেন, আর আপনি একমনে ফোনের স্ক্রিনে আঙুল ঘষে চলেছেন। দৃশ্যটি ইদানীং খুবই পরিচিত। প্রথম দর্শনে এটি নির্দোষ বা স্বাভাবিক অভ্যাস মনে হতে পারে। তবে মনোবিজ্ঞানের ভাষায় এই আচরণের একটি সুনির্দিষ্ট নাম রয়েছে। একে বলা হচ্ছে ফাবিং।
৫ ঘণ্টা আগে
চুল পড়ার পেছনে বংশগত কারণ, হরমোনের পরিবর্তন, পুষ্টির ঘাটতি বা মানসিক চাপের মতো নানা কারণ কাজ করতে পারে। পাশাপাশি ঘুমের সময় বালিশের সঙ্গে চুলের ঘর্ষণ, ভেজা চুল নিয়ে ঘুমানো, শক্ত করে চুল বেঁধে রাখা বা পর্যাপ্ত ঘুম না হওয়াও চুলের স্বাস্থ্যে প্রভাব ফেলে। তাই রাতকে শুধু বিশ্রামের সময় হিসেবে না দেখে...
৭ ঘণ্টা আগে