ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভাগাভাগি করা যাবে খরচ। সে লক্ষ্যেই মেসেঞ্জারে নতুন এক ফিচার যোগ করতে যাচ্ছে ‘মেটা’। নতুন এই ফিচারের নাম ‘স্প্লিট পেমেন্ট’। এই ফিচার যোগ হলে, বন্ধুদের সঙ্গে ডিনার বিল বা অন্য যেকোনো খরচ ভাগাভাগি করা যাবে মেসেঞ্জারের মাধ্যমে। মূলত কার কত খরচ হয়েছে, তা জানিয়ে দেবে এই হালনাগাদ ফিচার। একটি ব্লগপোস্টের মাধ্যমে এমন ফিচার আনার ঘোষণা দিয়েছে মেটা।
নাইন টু ম্যাকের প্রতিবেদনে জানা গেছে, আগামী সপ্তাহেই পুরো যুক্তরাষ্ট্রে এই ফিচার চালুর পরিকল্পনা হাতে নিয়েছে মেটা। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই হবে এই ফিচার ব্যবহারকারী প্রথম দেশ। যদিও স্প্লিট পেমেন্ট ফিচারটি আপাতত বেটা টেস্টিংয়ে আছে। যাঁরা একটি অ্যাপার্টমেন্ট শেয়ার করেন, তাঁদের মাসিক ভাড়া ও অন্যান্য খরচ সঙ্গীদের সঙ্গে ভাগ করতে হয়। মূলত এমন গ্রাহকদের জন্যই এই ফিচারটি বেশ উপযোগী। তা ছাড়াও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, ডিনার বা পার্টির খরচের হিসাবনিকাশ করাও খুব সহজ করে দেবে এই ফিচার।
কীভাবে ব্যবহার করা যাবে স্প্লিট পেমেন্ট ফিচার? প্রথমে ব্যবহারকারীদের গ্রুপ চ্যাট বা মেসেঞ্জারে পেমেন্ট হাব অপশনে গিয়ে গেট স্টার্টেড বাটনে ক্লিক করতে হবে। যাঁরা পেমেন্ট করবে তাঁদের নোটিফিকেশনও পাঠানো যাবে এই ফিচার থেকে। তবে এর জন্য গ্রাহককে পার্সোনালাইজড মেসেজে ঢুকে ফেসবুক পে ডিটেইলস শেয়ার করতে হবে। এরপরই গ্রুপে রিকোয়েস্ট চলে যাবে, যেখান থেকে ব্যবহারকারীরা তা দেখতে পারবেন। কেউ পেমেন্ট করে দিলে, তার লেনদেন ‘কমপ্লিটেড’ চিহ্নিত করেও রাখা যাবে এই নতুন ফিচারে।

আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ আর সতর্কতা বাড়ছেই। এবার অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় গবেষক ইভান হুবিঙ্গার বললেন, এআই এত দ্রুত এগোচ্ছে যে, আগামী এক দশকের মধ্যে এটি সব মানুষকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে এমন সম্ভাবনা ১০ শতাংশের বেশি। এআইয়ের লক্ষ্য ও মানুষের মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার...
১ দিন আগে