ক্লাউড ডিভিশনের সাইবার নিরাপত্তা বাড়ানোর জন্য ইসরায়েলি প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘সিয়েমপ্লিফাই’ কিনছে গুগল। তবে এই চুক্তির ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার গুগল এ ঘোষণা দেয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রযুক্তিপ্রতিষ্ঠান কেনার জন্য এরই মধ্যে তাদের ৫০ কোটি ডলার দিয়েছে অ্যালফাবেট করপোরেশন। ধারণা করা হচ্ছে, এতে গুগলের ক্লাউড সেবা গ্রহণের জন্য গ্রাহকদের আরও আকৃষ্ট করা যাবে।
গুগল বলছে, সিয়েমপ্লিফাই প্ল্যাটফর্মটি তার ক্লাউড সেবায় যুক্ত হবে। এটি গুগল ক্লাউডের নিরাপত্তার ক্ষেত্রে তার সক্ষমতাগুলো কাজে লাগাবে।
২০২০ সালে করোনার প্রাদুর্ভাব বেড়ে গেলে বড় বড় প্রতিষ্ঠান তাদের কর্মীদের বাসায় বসে কাজের নির্দেশ দেয়। এতে গুগলের ক্লাউড সেবার ব্যবহার বহুগুণ বেড়ে যায়। এতে প্রতিষ্ঠানটির এই সেবা থেকে লাভ বেড়ে প্রায় ৫০০ কোটি ডলারে গিয়ে দাঁড়ায়। কিন্তু সেবাগ্রহীতারা তাদের তথ্যের সুরক্ষা ও নিরাপত্তার ওপর গুরুত্ব দিচ্ছিল অনেক দিন ধরে। এ জন্য গুগলও তার ক্লাউড সেবার নিরাপত্তা জোরদারে মনোযোগ দেয়।
এর আগে সাইবার হামলায় গুগলের তথ্য চুরির হার বেড়ে যাওয়ায় গত আগস্টে প্রতিষ্ঠানটি মার্কিন প্রশাসনের কাছে আগামী পাঁচ বছরে সাইবার নিরাপত্তায় ১ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। এই প্রতিশ্রুতির পরই ইসরায়েলি প্রযুক্তিপ্রতিষ্ঠানটি কেনার ঘোষণা দিল এই টেক জায়ান্ট।

আগামী অক্টোবর মাস থেকে বাংলাদেশে স্থানীয়ভাবে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন উৎপাদন শুরু হতে যাচ্ছে। দেশের প্রায় ৫ কোটি নতুন ব্যবহারকারীকে আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে ডাটা সংযোগসহ স্মার্টফোনের আওতায় আনার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে সরকার।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
১ দিন আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ আর সতর্কতা বাড়ছেই। এবার অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় গবেষক ইভান হুবিঙ্গার বললেন, এআই এত দ্রুত এগোচ্ছে যে, আগামী এক দশকের মধ্যে এটি সব মানুষকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে এমন সম্ভাবনা ১০ শতাংশের বেশি। এআইয়ের লক্ষ্য ও মানুষের মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার...
১ দিন আগে