
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। আজ শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ পর্যন্ত ৪৪ জন নিহত হয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চলমান সংঘাতে ২৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী’ এবং নিরাপত্তা বাহিনীর ১৮ সদস্য নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ৩ হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, সরকারবিরোধী বিক্ষোভ দমাতে সেনা পাঠিয়েছে রাশিয়া।
বিবিসি বলছে, কাজাখস্তানের আলমাটি শহরের প্রধান চত্বর একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, রাশিয়ার প্রায় আড়াই হাজার সেনা কাজাখস্তানে মোতায়েন করা হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার সেনা পাঠানোর বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে তারা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বিশ্ব কাজাখস্তানকে পর্যবেক্ষণে রাখবে।
উভয় পক্ষকে সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।

সৌদি আরবের কাছে লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে সৌদি আরব আরও গভীরভাবে যুদ্ধে জড়িয়ে পড়ার সময় এই অনুমোদনের খবর এল।
৯ মিনিট আগে
সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। এতে এখন পর্যন্ত মোট অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। এদিকে, সৌদি আরবের দাবি করা মক্কায় হামলার বিষয়টি অস্বীকার করেছে হুতিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৪ মিনিট আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া শুভেচ্ছাবার্তার জবাবে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মোদি।
৮ ঘণ্টা আগে
বিদেশি শিক্ষার্থীদের পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। নতুন নিয়মে অধিকাংশ শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে স্বামী বা স্ত্রী, সঙ্গী ও সন্তানসহ ‘সেকেন্ডারি অ্যাপ্লিক্যান্ট’ হিসেবে পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ থাকছে না।
৮ ঘণ্টা আগে