চৌদ্দগ্রামে আশা এনজিওর চিওড়া শাখার ম্যানেজার শহিদুল আলমের বিরুদ্ধে ঋণ দেওয়ার জন্য ২০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উপজেলার চিওড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এনজিওর প্রশাসনিক কর্মকর্তা কাছে নাসিম আকতার নামে এক গ্রাহক লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে নাসিমা উল্লেখ করেন, তিনি দীর্ঘ ২০ বছর ধরে আশার চিওড়া শাখার নিয়মিত সদস্য। দীর্ঘদিন যাবৎ ওই শাখা থেকে ঋণ গ্রহণ ও পরিশোধ করে আসছেন। গত সেপ্টেম্বরে তিনি ৩ লাখ টাকা ঋণের প্রস্তাব করেন। এ সময় তিনি ঋণ পেতে যাবতীয় কাগজ-পত্র ও তথ্যাদি শাখা ম্যানেজার শহিদুল রহমানের কাছে জমা দেন। ম্যানেজার তাঁকে ঋণ দেবো-দিচ্ছি বলে সময় ক্ষেপণ করেন। গত শনিবার নাসিমা ঋণের টাকা আনতে সংস্থাটির কার্যালয়ে যান। এ সময় ম্যানেজার শহীদুল আলম তাঁকে ঋণ পেতে হলে ২০ হাজার টাকা দিতে হবে বলে জানান। এ সময় নাসিমা প্রতিবাদ করলে ২০ হাজার টাকা না দিলে তাঁকে ঋণ দেবে না বলে জানিয়ে দেন।
এ ব্যাপারে ম্যানেজার শহীদুল আলম বলেন, ‘নাসিমা সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য হিসেবে নির্বাচনে অংশ নেন। এনজিওর নিয়ম অনুযায়ী কোনো সদস্য যদি রাজনৈতিক বা জনপ্রতিনিধি নির্বাচনে অংশ নেন, তাহলে তাঁকে ঋণ দেওয়া হয় না। আর ঘুষের প্রস্তাবের বিষয়টি তিনি প্রমাণ করতে পারলে ধরে নেবেন আমি ওই প্রস্তাব দিয়েছি। আর যদি প্রমাণ করতে না পারে, তাহলে আমি ঘুষের প্রস্তাব দিই নাই।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫