
বিএনপি নেতার সঙ্গে কুমিল্লার এক আওয়ামী লীগ নেতার কথোপকথনের রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে নিজ দলের বিরুদ্ধেই আওয়ামী লীগ নেতাকে বিষোদ্গার করতে শোনা যাচ্ছে। সেই সঙ্গে বিএনপিকে শক্ত বিরোধী দল হিসেবে সক্রিয় হওয়ারও তাগিদ দেন তিনি।
কথোপকথনটি দেবিদ্বার উপজেলা পরিষদের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান রুহুল আমীনের সঙ্গে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের বলে জানা গেছে।
গতকাল সোমবার রাতে ফেসবুকে ফাঁস হওয়া ওই কথোপকথনের রেকর্ডে রোশন আলী মাস্টারকে বলতে শোনা যায়, ‘যারা নৌকা করে, সব রাজাকারের বাচ্চা। কী করবেন, যে দেশে টাকা দিলে নমিনেশন পাওয়া যায়, যে দেশে টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়, যে দেশে টাকা দিলে সব আকাম চলে। আপনারা বিরোধী দল (বিএনপি) শক্ত না, মামলা-হামলার ভয়ে আপনারা মাঠে নামেন না, একচেটিয়া কি একটা দেশ চলে? বিরোধী দল সব সময় স্ট্রং থাকতে হয়, আপনারা (বিএনপি) যদি সুযোগ দেন, তাহলে তো অপকর্ম হবেই। যা ইচ্ছা তাই হবে, দেশের এই অধঃপতনের জন্য দায়ী হলো আপনাদের বিরোধী দল।’
দেবীদ্বারে বিএনপিকে সক্রিয় হয়ে উঠতে প্রেরণা দিতে তিনি বলেন, ‘আপনারা দেবীদ্বারে কই? কোনো বিএনপি নেতা মাঠে বের হতে পেরেছে? মাঠে নেমে মিছিল-মিটিং করেন, আমি আপনাদের সুযোগ করে দেই অসুবিধা কী? আমি মঞ্জু (বিএনপির সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সি) ভাইকে বলেছি—দেশে যান, আন্দোলন করেন, তাহলে বুঝব আপনারা রাজনীতি করেন। আপনারা তো সময় হলে একটু ই করেন, এগুলো করলে হবে না, রাজনীতি করতে হলে নেতৃত্ব দিতে হবে, নেতৃত্ব দিতে হলে আন্দোলন-সংগ্রাম করতে হবে।’
গতকাল সোমবার মধ্যরাতে দুই দলের দুই নেতার চাঞ্চল্যকর এই কথোপকথনের অডিও ফেসবুকে ভাইরাল হয়। এতে কুমিল্লা উত্তর জেলাসহ দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। দলের এত বড় পদে থেকে একজন বিএনপি নেতার সঙ্গে কীভাবে দলের বিরুদ্ধে বিষোদ্গার করেন—এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সব মহলে। দলের নেতাকর্মীরা অবিলম্বে রোশন আলী মাস্টারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অডিও ফাঁসের বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার বলেন, ‘আমার খণ্ডিত বক্তব্য ভাইরাল করা হয়েছে, পূর্ণাঙ্গ বক্তব্য প্রকাশিত হলে বাস্তব চিত্রটা উঠে আসত।’ দেবীদ্বারে বিগত উপজেলা নির্বাচনে যারা মুজিবকোট পরে ধানের শীষে ভোট কেটেছে, তিনি মূলত তাঁদের বিরুদ্ধে কথা বলেছেন বলেও দাবি করেন।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন বলেন, ‘রোশন আলী মাস্টারের ভাইরাল হওয়া অডিও শুনে আমি নিজেই হতবাক; ওনার মতো একজন দায়িত্বশীল নেতার মুখে এমন আপত্তিকর কথা শুনে খুব কষ্ট পেয়েছি। একজন সিনিয়র নেতার পক্ষে এ ধরনের কথাবার্তা বলা মোটেও সমীচীন নয়।’

ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় খাসজমি এবং সরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রায় ২৩ একর জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। এসব জমি উদ্ধারে গড়িমসির অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ার ঘটনাও ঘটেছে।
৩ ঘণ্টা আগে
দাবি করা চাঁদা না দেওয়ায় রফিকুল ইসলাম মানিক (৪০) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২৮ জুন) রাত ১০টার দিকে নগরীর গল্লামারী আইডিয়াল নার্সিং হোম ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত ব্যবসায়ী এম এ বারি সড়কের বাসিন্দা রুস্তম মাঝির ছেল
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ সীমান্তজুড়ে শকুনের মতো ওত পেতে বসে আছে ভারতীয় বিএসএফ। কিছুতেই থামছে না তাদের পুশ ইনের অপচেষ্টা। কিছুদিন ধরে দিনে ও রাতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল ও উত্তর ষাইটঘর সীমান্ত দিয়ে ৩০-৪০ জনকে পুশ ইনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে বিএসএফ।
৫ ঘণ্টা আগে
তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সাত দফা সুপারিশও করা হয়েছে। রোববার (২৮ জুন) সন্ধ্যায়
৫ ঘণ্টা আগে