
মানবসমাজে শান্তি-সৌহার্দ্যের গুরুত্ব অপরিসীম। আর সে জন্য প্রয়োজন মানুষে-মানুষে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। ইসলামে ভ্রাতৃত্বের ধারণা সর্বজনীন। রক্তের সম্পর্কের কারণে যেমন মানুষ ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়, তেমনি ইসলাম কিংবা বিশ্বনাগরিক হিসেবেও মানুষে-মানুষে আন্তরিকতা ও হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়। স্থিতিশীল ও সুখময় সমাজ গঠনে ভ্রাতৃত্বের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
আত্মীয়তার সূত্রে ভ্রাতৃত্বের যে সম্পর্ক তৈরি হয়, তা রক্ষা করা প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক। সুখে-দুঃখে রক্তের ভাইদের পাশে থাকতে, অসচ্ছল কেউ থাকলে তাকে সহায়তা করতে এবং নিয়মিত খোঁজখবর নিতে আদেশ দিয়েছেন রাসুল (সা.)। তিনি বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, সে যেন তার রক্তের সম্পর্ক বজায় রাখে।’ (বুখারি: ৬১৩৮)
ইসলাম ধর্মের অনুসারী হিসেবে প্রত্যেক মুসলমান ভাই ভাই। কারণ, তারা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং হজরত মুহাম্মদ (সা.)-এর আনুগত্য করে। ফলে তারা একে অপরের প্রয়োজনে সার্বক্ষণিক পাশে থাকে। সহমর্মী ও সমব্যথী হয়। সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসে। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই মোমিনরা ভাই ভাই।’ (সুরা হুজুরাত: ১০)
বিশ্বনাগরিক হওয়ার ভিত্তিতেও সব মানুষ ভাই ভাই। কারণ, সবাই হজরত আদম (আ.)-এর সন্তান। তাই সবার মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকা চাই। মহান আল্লাহ বলেন, ‘হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সঙ্গে পরিচিত হতে পার।’ (সুরা হুজুরাত, আয়াত: ১৩)
শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আমাদের ভেতর ভ্রাতৃত্ববোধের মানস জাগ্রত করা এবং এর ব্যাপক চর্চা করা জরুরি।
অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ: আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫