
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচনা অবলম্বনে বাঁশরী প্রযোজিত ডকুফিল্ম 'রাজবন্দীর জবানবন্দী'র প্রিমিয়ার শো প্রদর্শন করা হয়েছে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই প্রদর্শনীর আয়োজন করে নজরুল চর্চা কেন্দ্র।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি ‘রাজবন্দীর জবানবন্দী’ নিয়ে বলেন, নজরুল হাজতে ছিলেন, জেলে নয়। এখানে নজরুল সৃষ্টিকর্তাকে নিজের বিচারক হিসেবে ধরেছেন। নজরুলের সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস ও ভারতের স্বাধীনতার জন্য আকুতি ফুটে উঠেছে। তাঁর পেছনে সৃষ্টিকর্তা ছিলেন নীরবে ও নিবৃতে। সেখানে নজরুল বলেছেন, ‘আমার বিচার যখন তোমরা করবে এবং আমার বিপক্ষে যে বিচারক থাকবে তার তো স্বার্থ, লোভ-লালসা থাকবে। কিন্তু আমার পক্ষের বিচারক যে সৃষ্টিকর্তা আছেন, তিনি হলেন নিঃস্বার্থ।’
তিনি বলেন, আগে সেলুলয়েড ফিতা দিয়ে ছবি তুলত, কিন্তু আজকাল মানুষ সারা দিন একসঙ্গে অনেক ছবি তোলে, তার মধ্যে যেগুলো পছন্দ হয় না সেগুলো ডিলেট করে দেয়।
অনুষ্ঠানে বাঁশরীর সাধারণ সম্পাদক জাকীর হোসেন বলেন, নজরুল সব সময় সত্যের পথে ছিলেন। স্বাধীনতা ও ন্যায়ের জন্য তিনি অনেক গান ও কবিতা রচনা করে উদ্বুদ্ধ করেন। ধূমকেতু যখন নিষিদ্ধ হয়, তখন ১১ বছরের বালিকা লিরার লেখাও নিষিদ্ধ করা হয়, কবি তখন লিরাকে সাধুবাদ জানান। ধূমকেতু পত্রিকায় ছাপার পরে নজরুল বলেছেন, ‘আমি বেআইনি করেছি স্বীকার করছি। কিন্তু আমি অন্যায় করিনি।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান, কবির নাতনী খিলখিল কাজী, বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র গবেষক জনাব অনুপম হায়াৎ প্রমুখ।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছেনোয়ারা বেগমকে তাঁর ভাই বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৪ মিনিট আগে
বিভিন্ন দেশে পাঠানোর নামে অর্থ নিয়ে জাল ভিসা দেওয়ার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪। গতকাল সোমবার (৩ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরার কাওলাবাজার ও যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৬ মিনিট আগে
ইতিমধ্যে কিউআরটি টিমের মাধ্যমে হটস্পট এলাকায় বিশেষ অভিযান শুরু হয়েছে। কিউলেক্স মশার জন্মস্থান হিসেবে চিহ্নিত নালা-নর্দমা, পয়োনিষ্কাশন লাইন, জলাশয় ও খাল-বিলের হালনাগাদ তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে
নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এম এইচ এম জাহাঙ্গীর আলম ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জাকারিয়া হোসেন-১ পেয়েছেন ১২৭ ভোট। সহসভাপতি দুটি পদের একটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আসাদুজ্জামান...
১ ঘণ্টা আগে