
প্রশ্ন: আমি একজন মুসলিম নারী। আমার একটি ছেলেসন্তান রয়েছে। আমার স্বামী বিয়ের পর দেশের বাইরে কাজ করতে যান। গত বছর তিনি সেখানে স্ট্রোকে মারা যান। তিনি মারা যাওয়ার পর থেকে আমি আমার সন্তানকে নিয়ে ভাইয়ের বাসায় থাকি। কারণ, স্বামীর মৃত্যুর পর আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার সঙ্গে যোগাযোগ রাখেননি। এমনকি আমাদের খোঁজখবরও নেননি। আমার জানার বিষয় হলো, স্বামী মারা যাওয়ার পর স্ত্রী আর সন্তানের সম্পত্তির অধিকার কতটুকু?
নাসিফা, নরসিংদী
উত্তর: একজন মুসলমানের মৃত্যুর পরমুহূর্তেই তাঁর সম্পত্তিতে ওয়ারিশদের অংশ সৃষ্টি হয়। কাজেই আপনার স্বামীর মৃত্যুর পর তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির ওপর আপনার এবং আপনার ছেলের অধিকার রয়েছে। কারণ, আপনারা তাঁর ওয়ারিশ। আপনার প্রশ্নে এ কথা স্পষ্ট নয় যে আপনার শ্বশুর ও শাশুড়ি জীবিত আছেন কি না। যদি বেঁচে থাকেন, তাহলে আপনি ও আপনার ছেলের সঙ্গে তাঁরাও আপনার স্বামীর সম্পত্তিতে অধিকার পাবেন। যেহেতু আপনার ছেলে আছে, তাই স্ত্রী হিসেবে মৃত স্বামীর সম্পত্তিতে আপনি ৮ অংশের ১ অংশ লাভ করবেন। আপনার শ্বশুর এবং শাশুড়ি থাকলে তাঁরা প্রত্যেকে পাবেন ৬ অংশের ১ অংশ। সম্পত্তির বাকিটা পাবে আপনার ছেলে। যদি আপনার শ্বশুর বা শাশুড়ি কেউ না থাকেন, তাহলে আপনি ৮ অংশের ১ অংশ এবং বাকি সম্পত্তি আপনার ছেলে পাবে।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন বাংলাদেশ সুপ্রিম কোর্ট
মানসিক ও আইনি সমস্যা বিষয়ে প্রশ্ন পাঠাতে পারেন চিঠি বা ই-মেইলে।
চিঠি পাঠানোর ঠিকানা বিভাগীয় সম্পাদক, নারী আজকের পত্রিকা বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল [email protected]

যুক্তরাষ্ট্র যখন কোনো দেশে সাম্রাজ্যবাদী আগ্রাসন শুরু করে, তার আগে পশ্চিমা মিডিয়ায় সে দেশটির বিরুদ্ধে নানা কথা শোনা যায়। এর মাধ্যমে তারা মূলত দেশটিতে হামলা বা অভিযানের যৌক্তিকতা তৈরি করে।
৩ দিন আগে
আমি একটি করপোরেট প্রতিষ্ঠানে চাকরি করি। স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর। সম্প্রতি একটি মোবাইল ফোন নম্বর থেকে আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কখনো ছবি আবার কখনো মেসেজের স্ক্রিনশট ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ইতিমধ্যে আমার কাছ থেকে টাকাপয়সাও হাতিয়ে নিয়েছে নম্বরটির ব্যবহারকারী।
৪ দিন আগে
যা ছাড়া এখন জীবন কল্পনা করা যায় না, সেটি সামাজিক যোগাযোগমাধ্যম। প্রজন্ম যেটাই হোক, সামাজিক যোগাযোগমাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে তাদের সরব উপস্থিতি। এখানে কেউ ব্যক্তিগত অভিজ্ঞতা জানান, কেউ নিজের ছবির সঙ্গে জুড়ে দেন মানানসই কবিতা কিংবা গানের লাইন। আবার অনেকে এই মাধ্যমকে ব্যবহার করেন নিজের মতামত...
৪ দিন আগে
আজ মৌমাছি দিবস। পৃথিবীর খাদ্যশৃঙ্খল ও কৃষিব্যবস্থার এক-তৃতীয়াংশ পরাগায়ন নির্ভর করে তাদের ওপর। কিন্তু ক্ষতিকর পরজীবী ভ্যারোয়া মাইট, ভাইরাস এবং কীটনাশকের প্রভাবে তারা হারিয়ে যাচ্ছে আশঙ্কাজনক হারে। মৌমাছিদের এই গণমৃত্যু ও বিলুপ্তির হাত থেকে বাঁচাতে এক যুগান্তকারী প্রাকৃতিক সমাধান নিয়ে এসেছিলেন...
৪ দিন আগে