কামরাঙ্গীরচরে অটোরিকশার লাইনে আপনার হঠাৎ দেখা হয়ে যেতে পারে ফিরোজা বেগমের সঙ্গে। তাঁর চোখের দিকে তাকালে প্রগাঢ় বিস্ময় কিংবা বিমূঢ়তা নয়, আত্মবিশ্বাস দেখতে পাবেন।
তবে ঢাকা শহরের সবখানের চিত্র এক নয়। যে নারীরা অটোরিকশা চালিয়ে স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করতে চেয়েছিলেন, তাঁদের বেশির ভাগই প্যাভিলিয়নে ফিরে গেছেন অল্প দিনেই। এমনকি তাঁদের কাউকে কাউকে সংশ্লিষ্ট এলাকা থেকে চলেও যেতে হয়েছে। সেসব কথার আগে ফিরোজা বেগমের গল্পটা শোনা যাক।
ফিরোজা বেগমের বয়স চল্লিশের কোঠায়। ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অটোরিকশা চালান। স্ট্রোকের কারণে তাঁর স্বামী দীর্ঘদিন ধরে প্যারালাইজড। তিন সন্তানের কথা চিন্তা করে সংসারের উপার্জনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি।
ফিরোজা একসময় পোশাক কারখানায় কাজ করতেন। কিন্তু সেখানে সুপারভাইজারের কারণে তাঁকে চাকরি ছাড়তে হয়। এরপর তিনি প্রায় দুই বছর ধরে অটোরিকশা চালানো শেখেন। তাঁর ধারণা ছিল, তাঁকে আগের মতো আর শারীরিক বা মানসিক নিপীড়নের শিকার হতে হবে না। সবাই তাঁর কাজের জন্য বাহবা দেবে। কিন্তু এখানেও তিনি মানসিকভাবে হেরে যান। অটোরিকশা চালাতে গিয়ে প্রতিদিন তাঁকে শুনতে হয় কারও না কারও গালিগালাজ আর বিদ্রূপ মন্তব্য। কেন তিনি নারী হয়ে ঘরে না থেকে অটোরিকশা চালান, ঘরে না থেকে কেন তিনি বাইরে—এমন বহু অযাচিত প্রশ্ন হজম করতে হয় ফিরোজাকে।
ফিরোজার মতো আরও অনেক নারী কামরাঙ্গীরচর অঞ্চলে অটোরিকশা চালাতেন। কিন্তু একপর্যায়ে পরিস্থিতির কারণে তাঁদের বেশির ভাগই অটোরিকশা চালানো ছেড়ে দিতে বাধ্য হন। তবে এখনো বেশ কয়েকজন নারী আছেন, যাঁরা রাত ১২টার পরে দল বেঁধে অটোরিকশা চালান। যাতে দিনের মতো মানুষের অযাচিত প্রশ্নের মুখোমুখি না হতে হয়। যদিও রাতের বেলা সংঘবদ্ধ রিকশা ছিনতাই চক্রসহ আরও অনেক বিপদের আশঙ্কা থাকে। তবুও ফিরোজা বেগম কাজটা চালিয়ে যেতে চান। আর লড়ে যেতে চান যতক্ষণ সম্ভব হয়।
ফিরোজা বেগমের মতো ঢাকা শহরের বেশ কিছু এলাকার রাস্তায় নারীরা অটোরিকশা চালান। ঢাকার বাইরে এই সংখ্যাটা হয়তো কিছুটা কম। সাভারের আশুলিয়া অঞ্চলের দুই নারী অটোরিকশাচালক জানান, তাঁরা গার্মেন্টসের চাকরি ছেড়ে অটোরিকশা চালানো শুরু করেছিলেন। কিন্তু মানুষের বাজে মন্তব্য এবং নিরাপত্তাহীনতার কারণে কাজটি বন্ধ করে দেন। এমনকি তাঁরা এলাকা ছেড়েও চলে যেতে বাধ্য হন।
দিনদুপুরে পুরুষদের কাছে বাজে মন্তব্য শুনতে হয়। কখনো কখনো হেনস্তা হতে হয়, নিপীড়নেরও শিকার হতে হয়। তারপরও পেটের দায়ে অটোরিকশা চালান—এমনটি বলেন ঢাকার মাদারটেকের নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী অটোরিকশাচালক।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশ। সূর্য ডোবার সময় পাহাড়ের ওপর দুর্গের মতো তৈরি সামরিক স্থাপনার পাশ দিয়ে ছুটছেন কয়েকজন তরুণী। কারও হাতে কালাশনিকভ অর্থাৎ একে-৪৭ রাইফেল। তবে শত্রুর দিকে অস্ত্র তাক করতে নয়, সূর্যাস্তের হালকা নীল ও সবুজ আলোয় ছবি তুলতেই তাঁদের এই ব্যস্ততা।
৪ দিন আগে
আমার বিয়ে হয়েছে চার মাস আগে। সম্প্রতি জানতে পেরেছি, স্বামীর আগে একবার বিয়ে করেছিল। সেই বিয়ের কথা আমাকে আগে জানানো হয়নি। এমনকি শ্বশুরবাড়ির সবাই বিষয়টি জানলেও তারা আমার পরিবারকে কিছু জানায়নি আগের বিয়ে সম্পর্কে। ফলে আমি এটাও জানি না যে আগের বিয়ে তালাক হয়েছে কি না। আইনি ব্যবস্থা নিতে চাইলে আমাকে কী কী ক
৪ দিন আগে
টিকটকের ফিড স্ক্রল করতে করতে চোখ থমকে গেল একটা ভিডিওতে। স্ক্রিনে তখন এক জেন-জি তরুণী বেশ মজা করে আচার খাচ্ছেন। হ্যাশট্যাগ #পিকল-এর ভিউ তখন বিলিয়ন ছাড়ানোর পথে। একই সঙ্গে বিলিয়ন দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে আচার তৈরির প্রতিষ্ঠান ‘গুড গার্ল স্ন্যাকস’-এর নাম।
৪ দিন আগে
৬৬টি গোয়েন্দা উপন্যাস এবং ১৪টি ছোটগল্প সংকলনসহ ৮০টি বই লিখেছিলেন আগাথা ক্রিস্টি। তিনি জন্মেছিলেন ১৮৯০ সালের ১৫ সেপ্টেম্বর। মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের ১২ জানুয়ারি। বাস্তব জীবনে ১১ দিন নিখোঁজ: ১৯২৬ সালে স্বামী বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর আগাথা ক্রিস্টি রহস্যজনকভাবে ১১ দিনের জন্য নিখোঁজ হয়ে যান।
৪ দিন আগে