বাংলাদেশের সংস্কৃতি এবং সংগীতজগতের অন্যতম প্রতিষ্ঠান ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি সন্জীদা খাতুন। ১৯৩৩ সালের ৪ এপ্রিল তিনি ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। ৯১ বছর বয়সে ২০২৫ সালের ২৫ মার্চ তিনি মারা যান। আজ তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী।
সন্জীদা খাতুন একাধারে ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী, লেখক, গবেষক, সংগঠক, সংগীতজ্ঞ ও শিক্ষক। তবে তাঁর সব পরিচয়কে ছাপিয়ে গিয়েছে সাংস্কৃতিক সংগঠক পরিচয়টি। ছায়ানটসহ রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, নালন্দা, কণ্ঠশীলন ও ব্রতচারী সংগঠন তৈরি এবং এগুলোর বিস্তারে তাঁর ভূমিকা অসামান্য। পাকিস্তান আমলের বিরুদ্ধ সময়ে ছায়ানটের গোড়াপত্তন এবং রমনার বটমূলে নববর্ষের উৎসব আয়োজনে তাঁর ভূমিকা অগ্রগণ্য।
সহযোদ্ধা জাহিদুর রহিমের স্মৃতিতে সন্জীদা খাতুন গড়ে তোলেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ। শিশুদের জন্য সংস্কৃতিবান্ধব বিদ্যালয় নালন্দা, কণ্ঠশীলন ও ব্রতচারী সংগঠনের প্রসারে তাঁর নিরলস পরিশ্রম বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয়।
শৈশবে নারীশিক্ষা মন্দির এবং আনন্দময়ী স্কুলে সন্জীদা খাতুনের শিক্ষার হাতেখড়ি। এরপর ইডেন স্কুল ও কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাঠ শেষ করে তিনি উচ্চশিক্ষা নেন বিশ্বভারতীতে। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আজীবন অসাম্প্রদায়িক আদর্শে অটল ছিলেন সন্জীদা খাতুন। পাকিস্তান সরকারের সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির সঙ্গে আপস না করায় তাঁকে রংপুরের কারমাইকেল কলেজে বদলি হতে হয়েছিল।
রবীন্দ্র বিশারদ হিসেবে সন্জীদা খাতুনের লেখা স্মরণীয়। সাংস্কৃতিক অঙ্গনে তাঁর অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক, ভারত সরকারের পদ্মশ্রী, বিশ্বভারতীর দেশিকোত্তম, বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।

ফিলিস্তিনের গাজার আল-আমাল শরণার্থীশিবিরের তাঁবু থেকে প্রতিদিন সকাল প্রায় ৯টায় বের হন পাঁচ সন্তানের জননী ওলা সালেহ। পাঁচ মিনিট হেঁটে তিনি যান আরেকটি তাঁবুতে। সেখানে ৩৯ বছর বয়সী সালেহ কয়েক ঘণ্টার জন্য হলেও মাতৃত্বের দায়িত্ব, বাস্তুচ্যুতি আরও স্বামীহারা নারীর কঠিন বাস্তবতা থেকে...
১১ দিন আগে
চলতি বছরের মার্চ থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে নারী শিক্ষার্থীরা জরুরি মুহূর্তে সহজেই সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারছেন। একই সঙ্গে পিরিয়ড স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিটি প্রতিষ্ঠানে চিকিৎসকের সহযোগিতায় স্বাস্থ্য সচেতনতামূলক সেশনও আয়োজন করা হচ্ছে।
১২ দিন আগে
বাহমানি সালতানাত থেকে শুরু করে পরবর্তী সময়ে হায়দরাবাদ রাজ্য ভারতীয় উপমহাদেশের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা শাসন করেছে। এটি আয়তনে ফ্রান্স বা ইতালির মতো পরাশক্তিগুলোর সমকক্ষ ছিল। দাক্ষিণাত্যের আহমেদনগর, বিজাপুর, গোলকোন্ডা, বিদার, দৌলতাবাদ ছিল এর অংশ। এসব অঞ্চল শুধু শক্তিশালী রাজ্যই ছিল না;
১৩ দিন আগে
বন্ধুদের মাঝে নিজের ফ্যাশন-সচেতনতা আর স্বতন্ত্র স্টাইলের জন্য একসময় বেশ পরিচিত ছিলেন রুমাইয়া করিম রামিসা। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা গয়না বিক্রির মাধ্যমে তাঁর অনলাইন গয়নার ব্যবসার যাত্রা শুরু হয়েছিল। এখন তিনিই সেগুলোর নকশা করেন। এরপর দক্ষ কারিগরের কাছ থেকে তৈরি করে নিজের ব্র্যান্ড দে’শীর মাধ্যম
১৩ দিন আগে