এক দিনের জন্য মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করবেন ঢাকার মালেকা । আজ বুধবার গ্রামীণফোন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এ দায়িত্ব তুলে দেবেন মালেকার হাতে। গত ১১ অক্টোবর ছিল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। সে উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের 'গার্লস টেক ওভার' ক্যাম্পেইনের অংশ হিসেবে মালেকা এ দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশে মেয়েদের অধিকার ও সুযোগের ক্ষেত্র বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল।
আন্তর্জাতিক কন্যা শিশু দিবসকে কেন্দ্র করে আয়োজিত এ ক্যাম্পেইনের অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মেয়েরা ধারাবাহিকভাবে বিভিন্ন দূতাবাস, করপোরেট অফিস এবং সরকারি বিভিন্ন কার্যালয়ের দায়িত্বপূর্ণ পদে এক দিনের জন্য দায়িত্ব
পালন করছেন।
আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের এ বছরের প্রতিপাদ্য- ইনভেস্ট ইন গার্লস রাইটস: আওয়ার লিডারশিপ, আওয়ার ওয়েলবিয়িং। জাতীয় প্রতিপাদ্য, ‘বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার’। এর মূল উদ্দেশ্য মেয়ে ও যুব নারীদের অধিকার আদায়ে, সমতা অর্জনে এবং দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহায়তার প্রতি গুরুত্ব দেওয়া।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশ। সূর্য ডোবার সময় পাহাড়ের ওপর দুর্গের মতো তৈরি সামরিক স্থাপনার পাশ দিয়ে ছুটছেন কয়েকজন তরুণী। কারও হাতে কালাশনিকভ অর্থাৎ একে-৪৭ রাইফেল। তবে শত্রুর দিকে অস্ত্র তাক করতে নয়, সূর্যাস্তের হালকা নীল ও সবুজ আলোয় ছবি তুলতেই তাঁদের এই ব্যস্ততা।
৪ দিন আগে
আমার বিয়ে হয়েছে চার মাস আগে। সম্প্রতি জানতে পেরেছি, স্বামীর আগে একবার বিয়ে করেছিল। সেই বিয়ের কথা আমাকে আগে জানানো হয়নি। এমনকি শ্বশুরবাড়ির সবাই বিষয়টি জানলেও তারা আমার পরিবারকে কিছু জানায়নি আগের বিয়ে সম্পর্কে। ফলে আমি এটাও জানি না যে আগের বিয়ে তালাক হয়েছে কি না। আইনি ব্যবস্থা নিতে চাইলে আমাকে কী কী ক
৫ দিন আগে
টিকটকের ফিড স্ক্রল করতে করতে চোখ থমকে গেল একটা ভিডিওতে। স্ক্রিনে তখন এক জেন-জি তরুণী বেশ মজা করে আচার খাচ্ছেন। হ্যাশট্যাগ #পিকল-এর ভিউ তখন বিলিয়ন ছাড়ানোর পথে। একই সঙ্গে বিলিয়ন দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে আচার তৈরির প্রতিষ্ঠান ‘গুড গার্ল স্ন্যাকস’-এর নাম।
৫ দিন আগে
৬৬টি গোয়েন্দা উপন্যাস এবং ১৪টি ছোটগল্প সংকলনসহ ৮০টি বই লিখেছিলেন আগাথা ক্রিস্টি। তিনি জন্মেছিলেন ১৮৯০ সালের ১৫ সেপ্টেম্বর। মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের ১২ জানুয়ারি। বাস্তব জীবনে ১১ দিন নিখোঁজ: ১৯২৬ সালে স্বামী বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর আগাথা ক্রিস্টি রহস্যজনকভাবে ১১ দিনের জন্য নিখোঁজ হয়ে যান।
৫ দিন আগে