মাত্র আট বছর বয়সে কুসি-কাঁটার কাজ শিখেছিলেন আলেসান্দ্রা হেইডেন। শখের বশে সে কাজ শিখলেও ছোটবেলা থেকে তৈরি করেছেন অনেক ফরমায়েশি পণ্য। এবার সে কাজ করেই বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। সম্প্রতি টানা ৩৪ ঘণ্টা ৭ মিনিট ধরে কুসি-কাঁটার কাজ করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তালিকায় নাম উঠিয়েছেন আলেসান্দ্রা।
আলেসান্দ্রা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ছোটবেলায় মাকে হারানোর পর দাদির কাছে মানুষ হয়েছেন তিনি। তাঁর দাদি নিজেও এ কাজ পছন্দ করতেন। দাদি ভালোভাবে চলাফেরা করতে পারতেন না বলে কুসির কাজ শিখিয়ে ছোট আলেসান্দ্রাকে ব্যস্ত রাখতে চেয়েছিলেন।
হেইডেন বলেন, ‘আমি একজন বিশ্ব রেকর্ডধারী হতে চেয়েছিলাম। এমন কিছু করতে চেয়েছিলাম, যা আমার কাছে অর্থবহ হবে। আর এই দুইয়ের সঠিক সমন্বয় হলো এটাই। আমি কুসি-কাঁটার অন্য রেকর্ডগুলো নিয়ে ভেবেছিলাম। দেখেছি সেখানে সম্ভাবনা কত। পরে দেখলাম, এটি আমার জন্য ঠিক হবে। সেভাবেই কাজে লেগে গেলাম।’
হেইডেনের এই পদক্ষেপে পাশে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। চলতি বছরের ১৩ নভেম্বর গিনেস রেকর্ডস কর্তৃপক্ষ আলেসান্দ্রা হেইডেনকে কুসি-কাঁটা বুননের ম্যারাথন রেকর্ডধারী হিসেবে উল্লেখ করে।
হেইডেন যখন টানা ৩৪ ঘণ্টা কুসি-কাঁটায় কাজ করে যাচ্ছিলেন, তখন পুরো সময় পাশে বসে কাগজে কাজের হিসাব টুকে রেখেছেন তাঁর স্বামী। হেইডেন যাতে টানা কাজ করে দুর্বল না হয়ে যান, সে জন্য তাঁর মেয়ে একটু পরপর তাঁকে হালকা খাবার, পানি ও কফি খাইয়েছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখাতে টানা ৩৪ ঘণ্টা কুসি-কাঁটায় কাজ করে হেইডেন বুনেছিলেন একটি শাল। রেকর্ড হয়ে যাওয়ার পর শালটি তাঁর মেয়ের স্কুলে নিলামে তোলা হয়েছিল। হেইডেনের মেয়ের এক বন্ধু দুই হাজার মার্কিন ডলার দিয়ে শালটি কিনে নেয়। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সোয়া দুই লাখ টাকা। মজার ব্যাপার হচ্ছে, শালটি কিনে নিয়ে আবার হেইডেনকেই সেটি উপহার দিয়েছে তাঁর মেয়ের বন্ধু।

‘চলো এগিয়ে যাই’ নারীদের গল্প। নির্দিষ্ট করে বললে, ৯৯ জন উদ্যোক্তা নারীর গল্প। ২৫ সেপ্টেম্বর বনানীর নটর ডেম ক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সৌন্দর্যবিশেষজ্ঞ এবং উজ্জ্বলার ম্যানেজিং ডিরেক্টর ও কো-ফাউন্ডার আফরোজা পারভীনের পরিকল্পনা ও সম্পাদনায় প্রকাশিত হয়েছে সৌন্দর্যশিল্প...
১০ ঘণ্টা আগে
সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাসের সুযোগ দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেকা বানু। তিনি বলেন, রাজনৈতিক সংকট অনেক ক্ষেত্রে সামাজিক সংকটে রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
১১ ঘণ্টা আগে
একজন সিইও বা শীর্ষ নির্বাহী প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ, বাজার বিশ্লেষণ এবং বাজেট তৈরিতে বছরের পর বছর সময় ব্যয় করতে পারেন। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, পুরুষ সিইও বা ব্যবস্থাপকদের করপোরেট সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেবল বোর্ডরুমের অভিজ্ঞতাই নয়, ঘরের খাবার টেবিলে থাকা নিজের কন্যাসন্তানও...
৪ দিন আগে
আমি এ বছর মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু কিছুতেই মানসিকভাবে স্থির হতে পারছি না। কোচিংয়ের পরীক্ষাগুলোতে আশানুরূপ নম্বর পাওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। বাসার পরিবেশটাও কিছুটা ভিন্ন। বড় ভাই সব সময় বেশি প্রায়োরিটি পেয়ে এসেছে। ভালো কোথাও ভর্তি হতে না পারলে বাসার লোকজ
৪ দিন আগে