
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও উদ্যোক্তা পারভীন মাহমুদ পেয়েছেন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) প্রদত্ত লাইফটাইম উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫। গতকাল মঙ্গলবার শ্রীলঙ্কার কলম্বোতে হোটেল সিনামন লাইফে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়।
একই মঞ্চে উদ্বোধন হয় সিএমএ শ্রীলঙ্কার সিলভার জুবিলি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কনফারেন্স ২০২৫। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পারভীন মাহমুদ বর্তমানে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), মাইডাস ফাইন্যান্স, হারস্টোরি ফাউন্ডেশন ও শাশা ডেনিমসের চেয়ারম্যান। এর আগে তিনি ইউসেপ–বাংলাদেশ ও অ্যাসিড সারভাইভরস ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএবি) প্রথম নারী সভাপতি এবং সাফা বোর্ডের প্রথম নারী সদস্য ও সভাপতি। সাফার ইতিহাসে এটি নারী নেতৃত্বের ক্ষেত্রে এক যুগান্তকারী অর্জন।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন পারভীন মাহমুদ। তিনি লায়ন্স ইন্টারন্যাশনালের প্রগ্রেসিভ মেলভিন জোন্স ফেলো এবং ২০২৩ সালে শ্রীলঙ্কা ও মালদ্বীপে টপ ৫০ প্রফেশনাল অ্যান্ড ক্যারিয়ার উইমেন অ্যাওয়ার্ডস অর্জন করেন।

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর দেখতে দেখতে পাঁচ বছর পার হয়ে গেল। ২০২১ সালের আগস্টে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত তালেবান সরকার নারী ও মেয়েশিশুদের লক্ষ্য করে ১০০টির বেশি ফরমান বা নির্দেশনা জারি করেছে। এর মাধ্যমে তাঁদের মৌলিক অধিকার কেড়ে নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্যকে...
৬ দিন আগে
একটা সময় ছিল, যখন ফ্যাশন মানেই ছিল নারীদের শরীর শক্ত কোরসেটে পিষে দমবন্ধ করে রাখা। অর্থাৎ ভারী পোশাকের নিচে শরীরের স্বাধীনতা বন্দী করে রাখা। ঠিক তখনই ফরাসি ফ্যাশনে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটে গ্যাব্রিয়েল কোকো শ্যানেলের। তিনি বলেছিলেন, ‘বিলাসিতা যদি আরামদায়ক না হয়, তাহলে সেটি বিলাসিতার পর্যায়েই পড়ে না।
৬ দিন আগে
স্বামী নেই। বাংলাদেশের অন্য বিধবাদের মতো ছিল তাঁর অভাবের সংসার। কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংকের কাছ থেকে পাওয়া ১ লাখ ৫০ হাজার টাকার ঋণে দূর হয়েছে অভাব। অক্লান্ত পরিশ্রমের ফলে হতাশা আর অনটন মাড়িয়ে সংসারে এসেছে সচ্ছলতা। গল্পটি যশোরের ঝিকরগাছার উপজেলার পানিসারা ইউনিয়নের কুলিয়া গ্রামের...
৬ দিন আগে
ইংল্যান্ডের ইস্ট ডারহামের সিহ্যামের এক অ্যালটমেন্টের কুঁড়েঘরে প্রতিদিন জড়ো হন নানা বয়সের নারী। কেউ নিয়ে আসেন তাঁদের অসমাপ্ত স্বপ্ন, কেউবা জীবনের নতুন অধ্যায় শুরু করার সাহস। আর তাঁদের সামনে দাঁড়িয়ে কাইলি ডিক্সন বারবার মনে করিয়ে দেন, কোনো আইডিয়াকে সবাই আজব বলে উড়িয়ে...
৬ দিন আগে