
ধর্মীয় প্রার্থনা সভায় পবিত্র বাইবেলের শ্লোক পড়তে গিয়ে জনপ্রিয় হলিউড সিনেমা ‘পাল্প ফিকশন’-এর একটি কাল্পনিক সংলাপ আওড়ে তুমুল বিতর্কের মুখে পড়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী (প্রতিরক্ষামন্ত্রী) পিট হেগসেথ। গত বুধবার পেন্টাগনে আয়োজিত এক বিশেষ প্রার্থনা সভায় তিনি বাইবেলের ‘ইজেকিয়েল ২৫: ১৭’ শ্লোকটির কথা উল্লেখ করেন। কিন্তু প্রকৃতপক্ষে তিনি যা পাঠ করেছেন তা ছিল পরিচালক কোয়েন্টিন টারান্টিনোর সিনেমার জন্য তৈরি করা একটি ভুয়া শ্লোক।
চলতি মাসের শুরুতে ইরানে আটকে পড়া এক মার্কিন সেনাকে উদ্ধারের একটি চাঞ্চল্যকর অভিযান চালায় মার্কিন বিমানবাহিনীর বিশেষ দল ‘স্যান্ডি ১’। হেগসেথ দাবি করেন, এই বীর যোদ্ধারা অভিযানের সময় একটি বিশেষ প্রার্থনা পাঠ করেছিলেন যা ‘CSAR 25: 17’ নামে পরিচিত। তিনি উপস্থিত দর্শকদের তাঁর সঙ্গে সেই প্রার্থনাটি পাঠ করতে অনুরোধ করেন।
বাইবেল বনাম হলিউড: আসল বিভ্রান্তি কোথায়?
হেগসেথ যা পাঠ করেন, তা ছিল ১৯৯৪ সালের বিখ্যাত সিনেমা ‘পাল্প ফিকশন’-এর কেন্দ্রীয় চরিত্র জুলস উইনফিল্ডের (স্যামুয়েল এল জ্যাকসন অভিনীত) আইকনিক সংলাপ। সিনেমায় এই পেশাদার খুনি তার শিকারকে হত্যা করার ঠিক আগে এই দীর্ঘ সংলাপটি দিত।
হেগসেথের পঠিত সংস্করণটি হলো: ‘পরাজিত বৈমানিকের পথ চারপাশ থেকে স্বার্থপরদের অন্যায় এবং দুষ্টু লোকের স্বৈরাচার দ্বারা পরিবেষ্টিত...আমি তোমার ওপর প্রচণ্ড প্রতিহিংসা ও ক্রোধ নিয়ে ঝাঁপিয়ে পড়ব এবং তুমি জানবে আমার কল সাইন হলো স্যান্ডি ১ যখন আমি প্রতিশোধ নেব। আমেন।’
প্রকৃতপক্ষে বাইবেলের ইজেকিয়েল ২৫: ১৭ শ্লোকটি অত্যন্ত সংক্ষিপ্ত, সেখানে বলা হয়েছে: ‘আমি তাদের ওপর দারুণ প্রতিশোধ নেব এবং ক্রোধভরে তাদের তিরস্কার করব; আর যখন আমি তাদের ওপর আমার প্রতিশোধ নেব, তখন তারা জানবে যে আমিই প্রভু।’
টারান্টিনোর সিনেমায় অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন এই শ্লোকটিকে নিজের মতো করে নাটকীয়ভাবে সম্প্রসারিত করেছিলেন। হেগসেথ সম্ভবত সেটিই প্রকৃত বাইবেলের বাণী বলে ভুল করেছেন।
এই ঘটনা জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির রোল উঠলেও পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জোর দিয়ে হেগসেথকে সমর্থন করেছেন। তিনি এক্সে একটি বিবৃতিতে লেখেন, ‘মন্ত্রী হেগসেথ বুধবার একটি কাস্টম প্রার্থনা শেয়ার করেছেন যা স্যান্ডি-১ দলের যোদ্ধারা ব্যবহার করেন। এটি পরিষ্কারভাবে “পাল্প ফিকশন” থেকে অনুপ্রাণিত হলেও এর মূল উৎস হলো ইজেকিয়েল ২৫: ১৭। যারা বলছে, মন্ত্রী ভুল উদ্ধৃতি দিয়েছেন, তারা আসলে ভুয়া খবর ছড়াচ্ছে এবং বাস্তব সম্পর্কে তাদের কোনো ধারণা নেই।’
বিশ্লেষকেরা বলছেন, একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার একটি পবিত্র ধর্মীয় সভায় সিনেমার গ্যাংস্টারের সংলাপ পাঠ করা অপেশাদারত্বের পরিচয়। অনেকে ঠাট্টা করে বলছেন, পরের বার হয়তো তিনি সিনেমার অন্য কোনো চরিত্র বা সংলাপকেও জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে চালিয়ে দেবেন!

বিশ্বজুড়ে ইহুদি-বিদ্বেষ বা ‘অ্যান্টিসেমিটিজম’ আশঙ্কাজনক হারে বেড়েছে বলে মনে করছে ইসরায়েলের ‘ডায়াসপোরা অ্যাফেয়ার্স অ্যান্ড কমব্যাটিং অ্যান্টিসেমিটিজম’ মন্ত্রণালয়। সম্প্রতি প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে মন্ত্রণালয়টি ২০২৫ সালের ১০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে, যাদের কর্মকাণ্ড এবং প্রচারণ
৬ মিনিট আগে
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, ২০২৫ সালে সমুদ্রপথে সবচেয়ে বেশি রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এই এক বছরে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ বা নিহত হয়েছেন। এই সমুদ্রপথের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে প্রাণঘাতী বছর।
২২ মিনিট আগে
দীর্ঘ প্রতীক্ষার পর ইরানের বেসামরিক বিমান চলাচল খাতে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে। দেশটির এভিয়েশন অথরিটি এবং অ্যাসোসিয়েশন অব ইরানি এয়ারলাইনস জানিয়েছে, ইরানের পূর্ব দিকের আকাশসীমা এবং রাজধানী তেহরানসহ মোট ছয়টি গুরুত্বপূর্ণ বিমানবন্দর পুনরায় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য উন্মুক্ত করে
৩৬ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়ে ইরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তার ‘পূর্বাবস্থায়’ ফিরে গেছে। অর্থাৎ এই কৌশলগত জলপথটিতে এখন থেকে পুনরায় ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর তদারকি ও ব্যবস্থাপনা কার্যকর থাকবে।
১ ঘণ্টা আগে