আধুনিক দুনিয়ায় মানুষের নিত্যব্যবহার্য জিনিসের মধ্যে জিপার অন্যতম। একে সাধারণত প্রচলিত শব্দে ‘চেইন’ নামেই চিনি। জিনস থেকে স্যুটকেস, সোফার কভার থেকে জুতা কোথায় ব্যবহৃত হয় না জিপার। কখনো কি ভেবে দেখেছেন, কীভাবে এসেছে এই জিপার? জিপারের জন্মবৃত্তান্ত নিয়েই আমাদের আজকের এই আয়োজন।
হিস্টোরি ডটকমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জিপারের যাত্রা শুরু আজ থেকে প্রায় ১৭০ বছর আগে। ১৮৫১ সালে আবিষ্কৃত হওয়ার সময় তখন এর নাম ছিল, ‘অটোমেটিক কন্টিনিউয়াস ক্লদিংস ক্লোজার’। এলিয়াস হোয়ে নামের এক মার্কিন ভদ্রলোক অটোমেটিক কন্টিনিউয়াস ক্লদিংস ক্লোজারের পেটেন্ট করেছিলেন সে বছর। তবে হোয়ে জিপারের চেয়ে বেশি বিখ্যাত আধুনিক লকস্টিচ সেলাই মেশিন আবিষ্কারের জন্য। হোয়ে পেটেন্ট নিলেও জিপার বাজারজাত করেননি। ফলে মানুষকে জিপারের বহুল ব্যবহারের জন্য অপেক্ষা করতে হয়েছে আরও কয়েক যুগ।
দীর্ঘ প্রতিক্ষার পর হুইটকম্ব এল জুডসন নামের এক ভদ্রলোক ১৮৯৩ সালে জুতায় ব্যবহারের জন্য ‘ক্ল্যাস্প লকার’ বা ‘হুকার’ নামে এক ধরনের জিপারের পেটেন্ট নেন। পেটেন্টের পরপরই জুডসন কর্নেল লুইস ওয়াকারের সঙ্গে যৌথভাবে ‘ক্ল্যাস্প লকার’ মতান্তরে ‘ক্ল্যাস্প হুকার’ বাজারজাতকরণে নামেন। মূলত ওয়াকারই জিপারের ডিজাইন উন্নত করেন। ১৯০৪ সাল নাগাদ তাঁরা জিপারের ডিজাইনকে প্রায় আজকের পর্যায়ে নিয়ে আসেন। ১৯০৬ সালে তাঁরা গিডিওন স্যান্ডব্যাক নামের এক সুইস প্রকৌশলীকে নিয়োগ দেন নিজেদের প্রতিষ্ঠানে। কিন্তু স্যান্ডব্যাক সেখানে খুব একটা কারিকুরি দেখাতে পারেননি। পরে ১৯১৭ সালে স্যান্ডব্যাক নিজেই জিপারের পেটেন্টের আবেদন করেন। তবে তাঁর জিপারের নাম ছিল ‘ফাসেনার’। তাঁর জিপারের ডিজাইনটি ছিল প্রায় আজকের আধুনিক জিপারের মতোই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাঁর জিপার তৈরি হয়েছিল ধাতব পদার্থ দিয়ে এবং তা ছিল খুবই মসৃণ।
এরপর ১৯২৩ সালে জুতা নির্মাতা বিএফ গুডরিচ তাঁর জুতোয় স্যান্ডব্যাকের জিপার ব্যবহার আরম্ভ করেন। গুডরিচই বস্তুটির নামকরণ করেন ‘জিপার’।
বিশেষজ্ঞরা বলছেন, অষ্টাদশ শতকের মাঝামাঝি দ্রুত চলাচল করতে পারে এমন কোনোকিছু বোঝাতে ইংরেজি ‘জিপ’ শব্দটির ব্যবহার শুরু হয়েছিল। আর সেটিই পরবর্তী সময়ে উদ্ভাবকদের অনুপ্রাণিত করেছিল। ঠিক যেমনটা করেছিল গুডরিচকে। এই উদ্ভাবক তাঁর তৈরি জুতোয় যেসব ফাসেনার ব্যবহার করতেন সেগুলোকে ‘জিপার’ নাম দেন এবং ট্রেডমার্ক করে নেন। সেই থেকেই শুরু হয় জিপারের পথচলা।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে