আজ ৮ মে, সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গাধা নিয়ে শোরগোল চলছে। আজ নাকি বিশ্ব গাধা দিবস। ফেসবুকে যে যাকে পারছে মেনশন দিচ্ছে। বন্ধু-বান্ধবকে মেনশন দিয়ে গাধা বানানোর মজার চেষ্টায় মেতেছেন অনেকে। গাধার জন্য আবার কিসের দিবস—এমন আলোচনাও চলছে।
গাধা দিবস কীভাবে এল—এ বিষয়ে আগে জেনে নিই। গাধা দিবসের প্রতিষ্ঠাতা প্রাণিবিজ্ঞানী আর্ক রাজিক। গাধা সমাজের মানুষের জন্য যে পরিশ্রম করছে বা অবদান রাখছে, তার কোনো স্বীকৃতি নেই— এই ভাবনা থেকে গাধা দিবস পালনের চিন্তা করেন তিনি। আর্ক রাজিক মরু প্রাণীর গবেষক। ২০১৮ সালে প্রথম এই দিবস পালিত হয়। এরপর থেকে প্রতিবছরের ৮ মে সর্বজনীনভাবে পালন করা হচ্ছে বিশ্ব গাধা দিবস।
নির্বুদ্ধিতা বোঝাতে বাংলায় গর্দভ বা গাধা শব্দটি ব্যবহার করা হয়। তো এ জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুকে গাধা দিবসের শুভেচ্ছা জানিয়ে মজা নেওয়া হচ্ছে। কিন্তু অনেকে জানেন না, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটির শাসন ক্ষমতায় থাকা দলের প্রতীক হলো গাধা। প্রশ্ন হলো, নির্বোধ একটা প্রাণীকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাট পার্টির প্রতীক কেন? আমরা আমেরিকার কিছু দেখলেই বা জানলেই সেটা মহান করে বা ‘পশ’ হিসেবে দেখি। তাহলে গাধাকে হেয় করবেন কেন? সেই গাধা এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে।
মার্কিন মুলুকের প্রেসিডেন্ট জো বাইডেন সকাল-বিকেল গাধা নিয়েই থাকেন। নির্বাচনে জয়ের জন্য গাধাই তাঁর আশীর্বাদ। আপনাদের মতে ধরলাম, গাধা আসলেই গাধা। তাহলে অন্য যে বুদ্ধিমান প্রাণী আছে আপনাদের মতে যেমন, হাতি, শিয়াল, ঘোড়া, বাঘ— এগুলোর কোনোটাই তো বাইডেন নেননি। আসলে আপনারা গাধাকে গাধা ভাবলেও ডেমোক্র্যাটরা এটার মধ্যে অন্য শক্তি, আলো পেয়েছেন।
হোয়াইট হাউসে উড়তে থাকা গাধার সংখ্যা জানা আছে আপনার? হয়তো আছে, নয়তো নেই। পৃথিবীতে গাধার সংখ্যা প্রায় ৫ কোটি। সবচেয়ে বেশি চীনে। চীনে এত গাধা থেকেও জ্ঞানে-বিজ্ঞানে বুদ্ধি-সুদ্ধিতে এগিয়ে। এখান থেকেও বিষয়টা স্পষ্ট যে, গাধা আমাদের মতো অতটা গর্দভ নয়। আমরা যদি গাধার মতোও হতাম, তাহলে চীনের মতো আমরাও তরতর করে এগিয়ে যেতাম।
আপনার আমার চেয়ে গাধার মস্তিষ্কও অনেক শার্প। একবার কোনো পথ দিয়ে গেলে সেই পথের কথা মনে থাকে গাধার। পথ চিনে চলতে পারে তারা। অন্যদিকে আমরা অনেকে এক রাস্তায় অনেকবার গিয়েও ভুলে যাই।
গাধা পরিষ্কার থাকতে পছন্দ করে। নিজেরা দেখতে কেমন, সে ব্যাপারে গুরুত্ব দেয় এই প্রাণীটি। একটি গাধার সঙ্গীকে তার কাছ থেকে সরিয়ে দেওয়া হয়, তখন প্রাণীটি কষ্ট পায়। ভালোবাসা মমত্ববোধও আছে তাদের।
বিশ্বে ১৮৬ বা এর চেয়ে বেশি ধরনের গাধা আছে। এ প্রাণীটির শ্রবণশক্তি এতই বেশি যে, অনেক দূর থেকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে সহজেই।
আসুন, গাধাকে আমাদের মতো অতট গাধা না ভাবি। মগজে আনি, গাধা আছে মার্কিন মুলুকের কেন্দ্রবিন্দুতে। আবার সবচেয়ে বেশি গাধা নিয়েও এগিয়ে চীন। গাধাকে দেখে শিখি, কীভাবে মানুষের উপকার করতে হয়।
লেখক: সহসম্পাদক, আজকের পত্রিকা

কখনো কখনো জীবনের কিছু গল্প শুনলে মনে হয়ে যেন সিনেমার কাহিনী। অবশ্য সিনেমাগুলো বাস্তবের ওপর নির্ভর করেই তৈরি হয় বেশির ভাগ সময়ই। কিন্তু বাস্তবতা কখনো কল্পনাকেও হার মানিয়ে দেয়। আর এমনই এক সিনেমাটিক জীবন মিনা ও মিনাল নামে দুই বান্ধবীর কিংবা বলা হয় দুই বোনের।
৫ ঘণ্টা আগে
নোবেল পুরস্কারের কথা নিশ্চয়ই শুনেছেন। মানবজাতির জন্য অসাধারণ কাজ করা বিজ্ঞানীদের দেওয়া হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার। তবে এর কিছুটা অদ্ভুত স্বভাবের এক ‘ভাই’ আছে, যার নাম ‘ইগ নোবেল’ পুরস্কার। এই পুরস্কার দেওয়া হয় এমন গবেষণাকে, যা ‘প্রথমে মানুষকে হাসায়, তারপর ভাবতে বাধ্য করে।’
৪ দিন আগেগোসলের সময় প্রস্রাব করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর কারণ শুধু এই নয় যে, এতে এক ধরনের মুক্তি বা বিদ্রোহী রোমাঞ্চ অনুভূত হতে পারে। বরং গোসলের সময় প্রস্রাব করলে সামান্য হলেও পৃথিবীর পানিসম্পদ রক্ষা করা সম্ভব। বিষয়টি একটু হিসাব করে দেখা যাক।
৪ দিন আগে
মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
১২ দিন আগে