বাজারে সাধারণত ৮ টাকাতেই একটা ডিম পাওয়া যায়। কিন্তু সেই ডিম ২ লাখ ২৬ হাজার রুপিতে বিক্রি হয়েছে। অভিনব এই ঘটনা ঘটেছে ভারতের কাশ্মীরে। মসজিদ নির্মাণের জন্য এক বৃদ্ধা ডিমটি দান করেছিলেন। সেটি নিলামে তুললে সোয়া ২ লাখ রুপির বেশি দামে বিক্রি হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া ডট কমের প্রতিবদনে বলা হয়, শ্রীনগর থেকে ৫৫ কিলোমিটার দূরে উত্তর কাশ্মীরের বড়মুল্লা এক প্রত্যন্ত গ্রামে মসজিদ নির্মাণের জন্য তহবিল সংগ্রহ করতে নামে কমিটি। তখন এক বৃদ্ধা এতে একটি ডিম দান করেন। মসজিদের ব্যবস্থাপনা কমিটি এই ডিম নিলামে তোলে।
কমিটি জানায়, মসজিদ নির্মাণের জন্য তারা নগদ অর্থ ও অন্যান্য জিনিস দান হিসেবে নিয়েছিল। এসময় এক বৃদ্ধ নারী নাম প্রকাশ না করার শর্তে সদ্য পাড়া একটি ডিম দান করেন। তহবিল সংগ্রহের জন্য মুরগির ডিমসহ সব ধরনের দান নিলামে তোলা হয়। নিলামে দরিদ্র সেই নারীর দেওয়া ডিমটি ছিল আকর্ষণের কেন্দ্রতে। তিন দিন ধরে এই ডিম নিয়ে বারবার দাম ডাকা হয়। অবশেষে সর্বোচ্চ বিডারের কাছে আলোচিত এ ডিম বিক্রি করা হয়।
বার্তা সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুসারে, প্রত্যেকবার কোনো না কোনো দরপ্রস্তাবদাতা ডিমটা কিনে নেন এবং আরও তহবিল সংগ্রহের জন্য আবার ডিমটি মসজিদ কমিটির কাছে ফিরিয়ে দেন।
নিলামের শেষদিনে স্থানীয় ব্যবসায়ী দানিশ আহমেদ ৭০ হাজার রুপি দিয়ে এই ডিম কিনে নেন। ওয়ারপোরা এলাকার বাসিন্দা দানিশ পিটিআইকে বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব এই মসজিদের নির্মাণ কাজ শেষ করতে চাই আমরা। বেশ বড় করে মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, তাই এতে অর্থও বেশি লাগবে।’
তিনি আরও বলেন, ‘আমি কোনো ধনী ব্যক্তি নই তবে এটি কেবল পবিত্র স্থানের প্রতি আমার আবেগ ছিল ...’
আহমেদ জানান, নিলামে কয়েকবার কেনার পর এ ডিমের সর্বশেষ মূল্য দাঁড়ায় ২ লাখ ২৬ হাজার ৩৫০ টাকায়।

কুকুর-বিড়াল বা পোষা প্রাণী নিয়ে প্রতিযোগিতার বিষয়টি নতুন নয়। তবে এই প্রতিযোগিতাটি কিছুটা ব্যতিক্রমীই! এই প্রতিযোগিতায় বাছাই করা হয় বিশ্বের সবচেয়ে কুৎসিত দেখতে কুকুরটিকে। আর এ প্রতিযোগিতার ৫০তম আসরটি আয়োজিত হয়েছিল এ বছর।
৩ দিন আগে
অনলাইন বন্ধকি ঋণদাতা প্রতিষ্ঠান বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গর্গ ২০২১ সালের ডিসেম্বরে এক নির্মম জুম কলে প্রায় ৯০০ কর্মীকে ছাঁটাই করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
৪ দিন আগে
জাহাজের ফগহর্ন বাজিয়ে এক ঘুমন্ত মেরুভালুককে জাগানোর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি চলতি মাসের শুরুতে উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত নরওয়ের...
৪ দিন আগে
বেলজিয়ামের ১৮ বছর বয়সী শিক্ষার্থী কোবে। গ্রীষ্মকালীন ছুটিতে নির্মাণশ্রমিকের কাজ করতে গিয়ে আবিষ্কার করে ফেলেছেন বিশাল এক স্বর্ণভান্ডার। একটি নির্মাণ সাইটে খণ্ডকালীন কাজ করছিলেন তিনি। সেখানে একটি পয়োনিষ্কাশন ব্যবস্থার জন্য নর্দমা খুঁড়তে গিয়ে তিনি খুঁজে পান প্রায় ৯০ লাখ ইউরো...
৫ দিন আগে