
চলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্রহটি নিলামে তোলার।
সম্প্রতি লন্ডন, নিউ ইয়র্ক ও শিকাগোতে ক্লিভল্যান্ডের সংগ্রহের ৫০০ পোস্টার ও লবির কার্ড নিয়ে প্রদর্শনী হয়েছে। এর মধ্যে রয়েছে ‘কিং কং’, ‘কাসাব্লাঙ্কা’ ও ‘২০০১: এ স্পেস ওডিসি’-এর মতো সর্বকালের সেরা চলচ্চিত্রগুলোর পোস্টার।
আগামী ২৭ ও ২৮ মার্চ ডালাসের হেরিটেজ শোরুমে এই পোস্টার ও লবি কার্ডগুলো নিলামে তুলবেন বলে জানান ক্লিভল্যান্ড।
৬৫ বছর বয়সী ক্লিভল্যান্ড এএফপিকে বলেন, “আমি প্রতিটি পোস্টারকে ভালোবাসি, কারণ প্রতিটিই আমি নিজে বাছাই করেছি। এগুলো বাণিজ্যিক শিল্পকর্ম। এগুলো আমাদের মনোযোগ আকর্ষণ করে সিনেমা হলে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছিল। এগুলো আমাদের বলত, ‘এই সিনেমাটি দেখো’। ”
এগুলো শুধু বিজ্ঞাপনের জন্যই তৈরি পোস্টারই নয়, বরং ‘গুরুত্বপূর্ণ শিল্পকর্ম’ বলে মনে করেন ক্লিভল্যান্ড।
প্রায় ১২৫ বছরের চলচ্চিত্র ইতিহাসকে তুলে ধরা এই পোস্টার ও কার্ডগুলো একসময় সিনেমা হলের লবিতে প্রদর্শিত হতো। এর মধ্যে অনেক ছবিই ১৯ ও ২০ শতকের শুরুর দিকের।
ক্লিভল্যান্ড বলেন, ‘৫০ বছর পর এসে এই সংগ্রহে নতুন কিছু যোগ করা কঠিন হয়ে পড়ছে। আমি মনে করি না, এই শখে আরও কিছু করতে বা দিতে পারি।’
তিনি মনে করেন, কিছু পোস্টার নিলামে অন্যান্যগুলোর চেয়ে ভালো দামে বিক্রি হবে। যেমন, ১৯৩৩ সালের ‘কিং কং’-এর পোস্টারটি, যেখানে অভিনেত্রী ফে রেকে দানবটির হাত থেকে ধরতে দেখা যাচ্ছে।
এই পোস্টারের আনুমানিক মূল্য ৪০ হাজার থেকে ৮০ হাজার ডলার।
ক্লিভল্যান্ড বলেন, ‘আমার এবং অধিকাংশ সংগ্রাহকের মধ্যে পার্থক্য হলো, আমি প্রথমে শিল্পকর্মের প্রেমে পড়ি। আমি সিনেমার পটভূমি থেকে পোস্টার সংগ্রহে আগ্রহী হই না।’

ক্লিভল্যান্ড স্মৃতিচারণ করে বলেন, স্কুলে যখন তাঁর আর্ট শিক্ষক চলচ্চিত্রের পোস্টার এবং লবি কার্ড প্রদর্শন করতেন, সে থেকে এগুলো সংগ্রহের আগ্রহ তৈরি হয়েছিল।
ক্লিভল্যান্ড বলেন, ‘আমরা প্রতিদিন এগুলো দেখতাম। আমরা সেগুলো নিয়ে বেশ মজা করতাম। কারণ তার কাছে বেশ কিছু বিশেষ সংগ্রহ ছিল।
ক্লিভল্যান্ড ১৯৭৭ সালে একদিন ১৯২৯ সালের ‘ওলফ সং’ সিনেমার একটি লবি কার্ডের প্রতি আকৃষ্ট হন, যেখানে অভিনয় করেছিলেন গ্যারি কুপার এবং মেক্সিকান অভিনেত্রী লুপি ভেলেজ। সেই থেকে তাঁর পোস্টার ও কার্ড সংগ্রহের আগ্রহ বাড়তে থাকে।
২০১৯ সালে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের নরটন মিউজিয়াম অব আর্টে ক্লিভল্যান্ডের এই বিশাল সংগ্রহ প্রদর্শিত হয়েছিল। এছাড়াও সান ডিয়েগো, লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কেও প্রদর্শনী আয়োজিত হয়।

ক্লিভল্যান্ড জানান, ১৯৪২ সালের ‘কাসাব্লাঙ্কা’ সিনেমার একটি ১৯৫৩ সালে বানানো একটি ইতালীয় পোস্টারসহ বেশকিছু বিরল সংগ্রহ নিলামে উঠবে। বেশিরভাগ পোস্টারের আনুমানিক মূল্য ১ হাজার থেকে ২ হাজার ডলারের মধ্যে হবে।
হেরিটেজ অনুমান করেছে, পুরো নিলাম থেকে এক মিলিয়ন ডলার উঠতে পারে। হেরিটেজের ভাইস প্রেসিডেন্ট জো ম্যাডালেনা বলেন, ‘হেরিটেজে ক্লিভল্যান্ডের যেসব সংগ্রহ উপস্থাপন করা হবে, তা সেরা সংগ্রহের মধ্যে সেরা।’
ডালাস নিলামের পর ক্লিভল্যান্ড নিজের কাছে প্রায় ১০ হাজার লবি কার্ড ও প্রায় ৫০০ পোস্টার রাখবেন। এগুলো তিনি দান করতে বা নিলামে তুলতে পারেন। ক্লিভল্যান্ড বলেন, ‘কিছু পোস্টার হাতছাড়া হলে কষ্ট হবে কিন্তু আমি খুশি হব এই ভেবে যে, সেগুলো অন্য সংগ্রাহকদের হাতে যাচ্ছে, যাদের কাছে সেগুলো অনেক গুরুত্বপূর্ণ।’

জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
১৬ ঘণ্টা আগে
তাঁর কাছে শিক্ষকতা শুধু একটি পেশা নয়। প্রত্যন্ত এলাকার শিশুরাও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাকে নিজের দায়িত্ব মনে করেন তিনি। সেই দায়িত্ববোধ থেকেই একজন শিক্ষার্থীকে পড়াতে প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেন ৫৫ বছর বয়সী জীবন মিথারি।
১৯ ঘণ্টা আগে
কখনো কখনো জীবনের কিছু গল্প শুনলে মনে হয়ে যেন সিনেমার কাহিনী। অবশ্য সিনেমাগুলো বাস্তবের ওপর নির্ভর করেই তৈরি হয় বেশির ভাগ সময়ই। কিন্তু বাস্তবতা কখনো কল্পনাকেও হার মানিয়ে দেয়। আর এমনই এক সিনেমাটিক জীবন মিনা ও মিনাল নামে দুই বান্ধবীর কিংবা বলা হয় দুই বোনের।
২ দিন আগে
নোবেল পুরস্কারের কথা নিশ্চয়ই শুনেছেন। মানবজাতির জন্য অসাধারণ কাজ করা বিজ্ঞানীদের দেওয়া হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার। তবে এর কিছুটা অদ্ভুত স্বভাবের এক ‘ভাই’ আছে, যার নাম ‘ইগ নোবেল’ পুরস্কার। এই পুরস্কার দেওয়া হয় এমন গবেষণাকে, যা ‘প্রথমে মানুষকে হাসায়, তারপর ভাবতে বাধ্য করে।’
৬ দিন আগে