
ছুটি কাটাতে ফিলিপাইনের বাগুইও শহরে যাওয়ার পরিকল্পনা করছিলেন এক নারী পর্যটক। অনলাইনে থাকার জায়গা বা হোটেল খুঁজতে গিয়ে ভুলবশত সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মেসেজ পাঠিয়ে বসেন একটি নারী কারাগারে। পরবর্তীতে কারা কর্তৃপক্ষের বিনয়ী উত্তর এবং পুরো ঘটনার বিবরণ ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
ঘটনাটি ঘটে ফিলিপাইনের ব্যুরো অব জেল ম্যানেজমেন্ট অ্যান্ড পেনোলজি (বিজেএমপি)-এর অধীনে থাকা বাগুইও সিটি জেল ফিমেল ডরমিটরিতে। ওই পর্যটক কারাগারের অফিশিয়াল ফেসবুক পেজটিকে কোনো হোটেল বা হোমস্টে ভেবে ভুল করেন। উইকেন্ডে থাকার জন্য কোনো ঘর ফাঁকা আছে কি না—তা জানতে চেয়ে ওই পেজে একটি বার্তা পাঠান তিনি।
পেজের দায়িত্বে থাকা কারা কর্মকর্তা বিষয়টি দেখে অত্যন্ত বিনয়ের সঙ্গে ভুলটি শুধরে দেন। তিনি জবাবে লেখেন, ‘ম্যাডাম, এটি নারীদের একটি কারাগার।’
নিজের অবিশ্বাস্য ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই ক্ষমা চান ওই নারী।
পরবর্তীতে ওই পর্যটকের অনুমতি নিয়েই পুরো বার্তালাপের স্ক্রিনশট নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করে বিজেএমপি কর্তৃপক্ষ। হালকা মেজাজের পোস্টে তারা রসিকতা করে সবাইকে মনে করিয়ে দেয় যে, এটি একটি সংশোধনাগার বা কারাগার—ছুটি কাটানোর মতো কোনো বিনোদন কেন্দ্র বা হোটেল নয়।
পোস্টে কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়, এটি হোটেল না হলেও আইনি বাধ্যবাধকতা অনুযায়ী নিজেদের হেফাজতে থাকা বন্দীদের নিরাপত্তা, স্বাস্থ্যবিধি ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশ পাওয়ার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। ব্যবহারকারীরা ঘটনাটি নিয়ে দারুণ মজা পাওয়ার পাশাপাশি বিনয়ের সঙ্গে ইতিবাচক জবাব দেওয়ার জন্য কারা কর্মকর্তাদের প্রশংসায় ভাসান।
পোস্টের নিচে এক নেটিজেন রসিকতা করে মন্তব্য করেন, ‘এখানে একদম বিনা মূল্যে সকাল, দুপুর ও রাতের খাবার মিলবে, সঙ্গে ঘুমানোর ইউনিফর্ম তো থাকছেই!’
আরেকজন লেখেন, ‘বিনা মূল্যে থাকা-খাওয়া, আবার ২৪ ঘণ্টা পাহারা দেওয়ার জন্য গার্ডও আছে—নিরাপত্তার দিক থেকে এর চেয়ে ভালো জায়গা আর কী হতে পারে!’
অন্য এক ব্যবহারকারী লেখেন, ‘ঘটনাটি বেশ মজার। অন্তত কারাগার থেকেও যে মেসেজের উত্তর মেলে, তা জানা গেল।’

কুকুর-বিড়াল বা পোষা প্রাণী নিয়ে প্রতিযোগিতার বিষয়টি নতুন নয়। তবে এই প্রতিযোগিতাটি কিছুটা ব্যতিক্রমীই! এই প্রতিযোগিতায় বাছাই করা হয় বিশ্বের সবচেয়ে কুৎসিত দেখতে কুকুরটিকে। আর এ প্রতিযোগিতার ৫০তম আসরটি আয়োজিত হয়েছিল এ বছর।
২ দিন আগে
অনলাইন বন্ধকি ঋণদাতা প্রতিষ্ঠান বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গর্গ ২০২১ সালের ডিসেম্বরে এক নির্মম জুম কলে প্রায় ৯০০ কর্মীকে ছাঁটাই করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
৩ দিন আগে
জাহাজের ফগহর্ন বাজিয়ে এক ঘুমন্ত মেরুভালুককে জাগানোর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি চলতি মাসের শুরুতে উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত নরওয়ের...
৪ দিন আগে
বেলজিয়ামের ১৮ বছর বয়সী শিক্ষার্থী কোবে। গ্রীষ্মকালীন ছুটিতে নির্মাণশ্রমিকের কাজ করতে গিয়ে আবিষ্কার করে ফেলেছেন বিশাল এক স্বর্ণভান্ডার। একটি নির্মাণ সাইটে খণ্ডকালীন কাজ করছিলেন তিনি। সেখানে একটি পয়োনিষ্কাশন ব্যবস্থার জন্য নর্দমা খুঁড়তে গিয়ে তিনি খুঁজে পান প্রায় ৯০ লাখ ইউরো...
৫ দিন আগে