শখ ছিল, বিশাল একটা পরিবারের। ছেলেমেয়ে-নাতিপুতি নিয়ে ভরপুর সংসার থাকবে তাঁর। একটু দেরিতে হলেও সেই ইচ্ছা পূর্ণ হলো যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বাসিন্দা মার্গারিট কোলারের। চতুর্থ প্রজন্মের শততম সদস্যকে অভ্যর্থনা জানালেন ৯৯ বছর বয়সী মার্গারিট।
১১ সন্তানের জননী মার্গারিটের জন্ম ১৯২২ সালে। আর কয়েক মাসের মধ্যে শততম জন্মদিন উদ্যাপন করবেন তিনি। ছেলেমেয়ে, নাতি-নাতনি ও তাঁদের সন্তান নিয়ে উদ্যাপনের পরিকল্পনা তাঁর। এ মাসের শুরুতে পরিবারের সদস্যদের দীর্ঘ তালিকাতে শততম সংযোজন কোলার উইলিয়াম বলস্টার। নাতনির সন্তান এই সদ্যোজাতের নামের সঙ্গে মার্গারিট কোলারের নাম যুক্ত করা হয়েছে। রয়েছে তাঁর প্রয়াত স্বামী উইলিয়ামের নামও।
মার্কিন সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে মার্গারিট কোলার বলেন, ‘আমি সব সময়ই বড় পরিবার চেয়েছিলাম। আমি মনে করি, একমাত্র সন্তান হওয়া কঠিন—এটা বড় একাকিত্বের জীবন।’ মার্গারিটের ১১ জন সন্তান, ৫৬ জন নাতি-নাতনি। এর পর তার পরবর্তী প্রজন্ম। সব মিলিয়ে ‘সেঞ্চুরি পরিবার’।
মার্গারিট অবশ্য একসময়ে ‘নান’ হতে চেয়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যমকে তিনি জানান, হবু স্বামী-ই সেই সময় বুঝিয়ে মত বদলান মার্গারিটের। আর এখন নাতি-নাতনির পরের প্রজন্ম নিয়ে আনন্দ করে সংসার করছেন তিনি।
এত বড় পরিবার যে এক টেবিলে বসার জায়গা হয় না। কিন্তু যেকোনো উৎসবে সকলে মিলে জমিয়ে আনন্দ করেন, এমনটা জানান ক্রিস্টিন বলস্টার। সম্পর্কে কোলারের নাতনি তিনি এবং পরিবারের শততম সদস্যের মা।
পরিবারের ১০০ তম সদস্য কে হবে, এই নিয়ে ক্রিস্টিনের সঙ্গে তাঁরই কাজিন কলিনের মজার প্রতিযোগিতা চলছিল। দুজনেই একসঙ্গে সন্তানসম্ভবা হন। তবে প্রসবের সম্ভাব্য তারিখের আগেই জন্মায় কলিনের সন্তান, অর্থাৎ সে পরিবারের ৯৯ তম সদস্য। আর এর কয়েক দিন পরে জন্ম নেওয়া কোলার উইলিয়াম বলস্টার হয় ১০০ তম সদস্য। দুই শিশুই সুস্থ আছে। আর মার্গারিট কোলার ও তাঁর পরিবারের বাকি সদস্যদের উদ্যাপন তো চলছেই।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে