
যদি বলা হয়—‘রিজ, ইফ ইউ ক্যান’। তবে এই বাক্যটি দিয়ে কী বোঝাবে?
বলা বাহুল্য, সহজ এই বাক্যটিতে ‘রিজ’ (Rizz) শব্দটিই সব গড়বড় পাকিয়ে দিয়েছে। অনেকে হয়তো নানা অভিধান ঘেঁটেও এর অর্থ খুঁজে পাবেন না। শব্দটির অর্থ জানতে হলে আপনাকে অবশ্যই অক্সফোর্ড ডিকশনারির চলতি বছরে প্রকাশিত এডিশনে যেতে হবে।
আজ সোমবার দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেড জেনারেশনের মুখে মুখে চাউর হওয়া নতুন এই শব্দটিকে বছরের সেরা হিসেবে আখ্যায়িত করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশনা। এখান থেকেই প্রতি বছর অক্সফোর্ড ডিকশনারি প্রকাশিত হয়। এই অভিধানের সর্বশেষ এডিশনে যুক্ত ‘রিজ’ শব্দটির বিভিন্ন অর্থ করা যায়, যেমন—ক্যারিশমা কিংবা যাদুমন্ত্র কিংবা আকর্ষণীয়তা। কাউকে প্রেমে আকৃষ্ট করার জন্য কোনো মানুষের বিশেষ ক্ষমতাকেও ‘রিজ’ শব্দ দিয়ে বোঝানো যেতে পারে।
প্রতি বছরের মতো এবারও নতুন বেশ কিছু শব্দ যুক্ত হয়েছে অক্সফোর্ড ডিকশনারিতে। এর মধ্যে সুইফটি (Swiftie), সিচুয়েশনশিপ (situationship) এবং প্রম্পট (prompt) শব্দগুলোকে পেছনে ফেলে সেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘রিজ’। নতুন শব্দগুলোর মধ্যে ‘সুইফটি’ দিয়ে বোঝানো হচ্ছে—যারা জনপ্রিয় মার্কিন গায়িকা টেলর সুইফটের ফ্যান তাদের। ‘সিচুয়েশনশিপ’ শব্দটি দিয়ে বোঝানো হচ্ছে—অঙ্গীকারবিহীন কোনো প্রেমময় সম্পর্ককে। আর কৃত্রিম বুদ্ধিমত্তার কোনো যন্ত্র বা প্রোগ্রামকে যে নির্দেশ দেওয়া হয় তাকে বোঝানো হচ্ছে ‘প্রম্পট’ শব্দটি দিয়ে।
জানা গেছে, এবারের সেরা শব্দ রিজ শব্দটি প্রথমবারের মতো যার মুখে উচ্চারিত হয়েছিল তিনি হলেন—‘স্পাইডারম্যান’ সিরিজের তারকা টম হল্যান্ড। এক সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে তিনি হঠাৎ বলে বসেন, “যাই হোক আমার কোনো ‘রিজ’ নেই। আমার ‘রিজ’ খুবই সীমিত। ”
এ বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে পরবর্তীতে টম জানিয়েছিলেন, তিনি তাঁর প্রেমিকা জেন্ডাকে কোনো বিশেষ ক্ষমতা দিয়ে খুব দ্রুত বাগাতে পারেননি। জেন্ডাকে বশে আনতে তাঁকে বহুদিন পরিশ্রম করতে হয়েছে।

ক্যানসারে আক্রান্ত, তাই কেমোথেরাপিসহ নানান জটিল চিকিৎসা নিচ্ছিলেন এক তরুণী। কিন্তু ১১ বছর পর জানা গেল, ওই তরুণী কোনো দিন ক্যানসারেই আক্রান্ত ছিলেন না। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ভুল চিকিৎসার শিকার...
৮ দিন আগে
বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাঁকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, এই মাদক কারবারি ধরা পড়েন একটি পাবলিক ওয়াই-ফাইতে তাঁর একটি ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ায়।
১২ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
১৩ দিন আগে
তাঁর কাছে শিক্ষকতা শুধু একটি পেশা নয়। প্রত্যন্ত এলাকার শিশুরাও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করাকে নিজের দায়িত্ব মনে করেন তিনি। সেই দায়িত্ববোধ থেকেই একজন শিক্ষার্থীকে পড়াতে প্রতিদিন প্রায় ৫ কিলোমিটার দুর্গম পথ পাড়ি দেন ৫৫ বছর বয়সী জীবন মিথারি।
১৩ দিন আগে