লটারির বিষয়টি পুরোপুরি ভাগ্যের খেলা। ‘যদি লাইগা যায়’ এমন বিশ্বাস থেকে অনেকেই লটারির টিকিট কেনেন। এতে কেউ হন ‘আঙুল ফুলে কলাগাছ’, আবার কারও হয় ‘ভাঁড়ে মা ভবানী’। তবে একই পরিবারের তিন সদস্যের প্রত্যেকে যদি লটারিতে ৫০ হাজার মার্কিন ডলার জেতে, তাও আবার একই দোকান থেকে কেনা তিন লটারির টিকিটে, কেমন অবিশ্বাস্য মনে হয় না? এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড প্রদেশে।
ম্যারিল্যান্ড লটারি সংস্থার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর ম্যারিল্যান্ডের হ্যাম্পস্টিড অঞ্চলের এক দোকান থেকে ৬১ বছর বয়সী এক ব্যক্তি ১ ডলার দিয়ে একটি লটারির টিকিট কেনেন। তার কিছুক্ষণ পরেই ওই ব্যক্তির ২৮ বছর বয়সী মেয়ে এবং ৩১ বছরের ছেলে ওই একই দোকান থেকে আরও দুটি লটারির টিকিট কেনেন। অথচ তাদের কেউই অন্যজনের কেনা লটারির টিকিট সম্পর্কে জানতেন না।
এদিকে ওই দিনের লটারির ঘোষণায় পরিবারের তিন সদস্যের প্রত্যেকেই ৫০ হাজার মার্কিন ডলার করে পুরস্কার পেয়েছেন বলেছে জানিয়েছে ম্যারিল্যান্ড লটারি সংস্থা। সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘বিজয়ীদের একজন এই অর্থ দিয়ে নতুন বাড়ি কেনার পরিকল্পনা করছেন এবং বাকি দুজন তাদের পুরস্কারের অর্থ বিনিয়োগের কাজে ব্যবহার করবেন বলে আমাদের জানিয়েছেন।’
লটারি জেতা নিয়ে এর আগেও এমন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। ম্যারিল্যান্ড লটারি সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবর মাসের শুরুতে আরেক ব্যক্তি ৫০ হাজার ডলারের লটারি জিতেছেন, যিনি গত ২০ বছরের লটারি নম্বর বিশ্লেষণ করে লটারির টিকিট কিনেছেন বলে জানান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের আরেক ব্যক্তি ২৫ হাজার ডলারের লটারি জেতেন, যিনি অনলাইনে এলোমেলোভাবে নম্বর তৈরি করার সফটওয়্যার ব্যবহার করে ওই নম্বরের টিকিট কিনেছিলেন বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা ইউপিআই।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে