
কর্মস্থলে ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করার বিষয়টি নতুন নয়। তাই বলে একটা অফিসের পুরো ১০ হাজার কর্মীকে পুরস্কৃত করার ঘটনা বিরল। এমন অবাক করা ঘটনাটি যুক্তরাষ্ট্রের। কর্মীদের জন্য রীতিমতো আস্ত ট্যুর অ্যারেঞ্জ করেছেন অফিসের প্রধান।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা যায়, ‘সিটাডল এলএলসি’ নামের একটি বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কেন গ্রিফিন তাঁর ১০ হাজার কর্মীকে তিন দিনের জন্য ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড ভ্রমণের সুযোগ করে দিয়েছেন। কেবল কর্মী নন, তাঁদের পরিবারের সদস্যদেরও ভ্রমণব্যয় বহন করেছেন তিনি।
এখানেই থেমে থাকেননি সিইও গ্রিফিন। নিউইয়র্ক, হিউস্টন, প্যারিস, জুরিখ এবং অন্যান্য শহরের কর্মীদের উড়োজাহাজের ভাড়াও দিয়েছেন তিনি। হোটেল বিল, পার্ক টিকিট, সেই সঙ্গে সমস্ত খাবারের বিলও গ্রিফিন দিয়েছেন। খাবারের মেনুতে ভেড়ার মাংসের চপ থেকে সুসি পর্যন্ত সবই রয়েছে। এমনকি বিশ্বখ্যাত ব্যান্ড দল কোল্ড প্লে, কার্লি রে জেপসন ও ডিজে ডিপলোর কনসার্টও আছে সেই ট্রিপের মধ্যে।
গ্রিফিন তার কর্মচারীদের কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাতেই এই এলাহি আয়োজন করেছেন। নিউইয়র্ক পোস্টকে তাঁর মুখপাত্র বলেন, ‘কোম্পানির ইতিহাসে আমরা অভূতপূর্ব দক্ষ একটি টিম তৈরি করতে পেরেছি। আমাদের সামনে এক অসাধারণ ভবিষ্যৎ রয়েছে।’
এতটা না হলেও এমন উজ্জীবনী একটি উদ্যোগ নিয়েছিল অস্ট্রেলিয়ার একটি সিডনির বিপণন সংস্থা। স্যুপ এজেন্সি নামের প্রতিষ্ঠানটির প্রধান তাঁর কর্মীদের ইন্দোনেশিয়ার বালির একটি রিসোর্টে ১০ দিনের ছুটিতে নিয়ে যান। সেখানে মিটিংয়ের পাশাপাশি কর্মীদের সকালে সূর্যোদয় দেখা, কোয়াড বাইকিং, পুলের পাশে হাঁটা, যোগব্যায়াম করা এবং একসঙ্গে খাওয়া-দাওয়া ও আনন্দের আয়োজন ছিল।

নোবেল পুরস্কারের কথা নিশ্চয়ই শুনেছেন। মানবজাতির জন্য অসাধারণ কাজ করা বিজ্ঞানীদের দেওয়া হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার। তবে এর কিছুটা অদ্ভুত স্বভাবের এক ‘ভাই’ আছে, যার নাম ‘ইগ নোবেল’ পুরস্কার। এই পুরস্কার দেওয়া হয় এমন গবেষণাকে, যা ‘প্রথমে মানুষকে হাসায়, তারপর ভাবতে বাধ্য করে।’
৩ দিন আগেগোসলের সময় প্রস্রাব করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর কারণ শুধু এই নয় যে, এতে এক ধরনের মুক্তি বা বিদ্রোহী রোমাঞ্চ অনুভূত হতে পারে। বরং গোসলের সময় প্রস্রাব করলে সামান্য হলেও পৃথিবীর পানিসম্পদ রক্ষা করা সম্ভব। বিষয়টি একটু হিসাব করে দেখা যাক।
৩ দিন আগে
মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
১১ দিন আগে
বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
১২ দিন আগে