ক্যারিবিয়ান অঞ্চলের দেশ বাহামার ছোট্ট এক দ্বীপ হারবার আইল্যান্ড। সেখানে গেলে প্রথমেই আপনার চোখ আটকে যাবে এর অদ্ভুত সুন্দর সৈকতে। মুগ্ধ হওয়ার পাশাপাশি ভাববেন, সৈকতের বালু এমন গোলাপি রং পেল কীভাবে?
হারবার আইল্যান্ডের অবস্থান পূর্ব আটলান্টিক মহাসাগরের তীরে। দৈর্ঘ্যে এটি সাড়ে তিন মাইলের মতো। চওড়ায় অবশ্য একেবারেই কম। এমনকি ভাটার সময়ও টেনেটুনে আধা মাইল মতো হবে। জনসংখ্যা বড়জোর হাজার দুয়েক। তবে দৃষ্টিনন্দন সব কটেজ, হোটেল আর চমৎকার স্বাদের খাবার পরিবেশন করা রেস্তোরাঁগুলোর জন্য আলাদা নাম আছে দ্বীপটির। তবে পর্যটকেরা এখানে ছুটে যান মূলত আশ্চর্য সুন্দর গোলাপি বালুর সৈকতের আকর্ষণে।
এই গোলাপি বালু পৃথিবীর সবচেয়ে সুন্দর কিন্তু অদ্ভুত সৈকতগুলোর একটিতে পরিণত করেছে একে। প্রায় গোটা দ্বীপের দৈর্ঘ্যজুড়েই পাবেন এই গোলাপি সৈকত। অবশ্য এ সৈকত চওড়ায় ৫০ থেকে ১০০ ফুট।
সৈকতটি সানবাথ বা সূর্যস্নানের জন্যও দারুণ উপযোগী। পাশাপাশি এখানকার সাগরের উষ্ণ, স্বচ্ছ জলে সাঁতার কাটার মজাই আলাদা। বেশির ভাগ মানুষ গলফ কার্টে চেপে ঘুরে বেড়ান দ্বীপময়। দুই, চার ও ছয় আসনের এমন গলফ কার্ট পাবেন এখানে। এখানকার বিভিন্ন ট্যুর কোম্পানি ভাড়া দেয় এ ধরনের গাড়ি। সৈকতের কাছেই পাবেন পামগাছসহ নানা ধরনের গাছপালা। কাজেই গরম লাগলে অনায়াসে এগুলোর নিচে আশ্রয় নেওয়া যায়।
কিন্তু আপনার মনে নিশ্চয় প্রশ্ন জাগছে এখানকার বালুর রং এমন আশ্চর্য গোলাপি হওয়ার কারণ কী? শুনে অবাক হবেন, সৈকতের গোলাপি রঙের জন্য দায়ী ফোরামিনিফেরা নামের একটি অতি ক্ষুদ্র প্রাণী। এটির শরীরে গর্তে ভরপুর একটি উজ্জ্বল গোলাপি কিংবা লাল খোল থাকে। এদিককার সাগরে এরা প্রচুর পরিমাণে থাকে। সাগরের কিনার ঘেঁষে উঠে যাওয়া পাহাড়ের নিচের অংশে, সাগরের মেঝেতে, পাথর ও গুহার মধ্যে এদের দেখা যায়।
এখন এই প্রবাল কীটগুলো মারা যাওয়ার পরে সাগরের ঢেউ এদের শরীরকে ভেঙে চূর্ণ-বিচূর্ণ করে তীরে এনে ফেলে। তখন এটি বালু, সৈকতে থাকা আরও নানা উপাদান ও প্রবালের সঙ্গে মিশে সৈকতের বালুকে গোলাপি করে তোলে। এর সঙ্গে আরও যোগ হয় প্রবাল প্রাচীর থেকে আসা ক্যালসিয়াম কার্বোনেট। সব মিলিয়ে তাই এমন আশ্চর্য রঙের সৈকতের দেখা মেলে পৃথিবীতে কমই। পানির কিনারে এবং ভেজা বালুতে এই গোলাপি রং বেশি চোখে পড়বে আপনার। পৃথিবীর অন্য সব সৈকতের মতো এই গোলাপি সৈকতেও খালি পায়ে অনায়াসে হেঁটে যেতে পারবেন আপনি।
দ্বীপ হিসেবে একেবারে ছোট হলেও হারবার দ্বীপে গোলাপি সৈকত ছাড়াও দেখার মতো আরও জিনিস আছে। বিশেষ করে এখানকার ঐতিহাসিক দালানগুলো না দেখলেই নয়। এর মধ্যে ডানমোর টাউন পাবলিক লাইব্রেরি ও সেন্ট জন’স অ্যাংলিকেন চার্চ অন্যতম। এখনকার সাগরে দেখা পাবেন বর্ণিল সব মাছ, কচ্ছপ এমনকি জাহাজের ধ্বংসাবশেষও। ডুবুরিদেরও তাই বেশ পছন্দের জায়গা এখানকার সাগর।
হারবার দ্বীপের সবচেয়ে কাছের বিমানবন্দর হলো নর্থ ইলিওথেরা এয়ারপোর্ট। সেখান থেকে গাড়িতে চেপে নিকটতম ঘাটে চলে যান পর্যটকেরা। তারপর ফেরি বা ওয়াটার ট্যাক্সিতে করে অনায়াসে পৌঁছে যেতে পারেন গোলাপি সৈকতের দ্বীপে। বাহামার রাজধানী নাসাউ থেকেও ওয়াটার ট্যাক্সি বা ফেরিতে চেপে দ্বীপটিতে পৌঁছানো যায়। ফেরিতে নাসাউ থেকে মোটামুটি ঘণ্টা আড়াই সময় লাগে হারবার দ্বীপে পৌঁছাতে।
সূত্র: বাহামাস ডট কম, ভিয়েতনাম টাইমস, দি জারকার ডট কম

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে