অতিরিক্ত কৌতূহল কখনো কখনো বিপদের কারণ হতে পারে। কথাটি শুধু মানুষ নয়, যে কোনো প্রাণীর বেলাতেই খাটতে পারে। ওয়েলসের তিনটা ভেড়ার বাচ্চার কথাই ধরুন। ঘুরতে ঘুরতে কালভার্টের এক সুড়ঙ্গের মধ্যে আটকা পড়ে তারা। কোনোভাবেই আর বেরোতে পারছিল না।
দুই-চার ঘণ্টা নয় এভাবে দুই থেকে তিন দিন আটকা ছিল এরা। শেষ পর্যন্ত অবশ্য উদ্ধার পায় প্রাণী তিনটি।
ওয়েলসের কামার্দেনশায়ারের সান্তোবেরির একটি রাস্তার নিচ দিয়ে যাওয়া ছোট্ট একটা সুড়ঙ্গের চার মিটার (১৩ ফুট) গভীরে আটকা পড়েছিল ভেড়াগুলো। সৌভাগ্যক্রমে বিষয়টি জানতে পেরে গত শনিবার সান্তোবেরি ফায়ার স্টেশনের কর্মীরা এদের উদ্ধার করতে সক্ষম হয়।
তবে কাজটা মোটেই সহজ ছিল না। কৃষকদের সহায়তায় উদ্ধার কাজে ব্যবহৃত লম্বা দণ্ড ব্যবহার করে তিন ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় তিনটি ভেড়ার বাচ্চাকেই মুক্ত করতে সক্ষম হন তারা।
এই সুড়ঙ্গ দিয়ে ময়লা পানি প্রবাহিত হয়। এটার কোনো কোনো অংশ একেবারেই সরু। এমনই একটি জায়গায় ঢুকে পড়ার পর আর বেরোবার পথ খুঁজে পাচ্ছিল না ভেড়ার বাচ্চাগুলো। এদিকে এদের উদ্ধার করতে ভেতরে ঢুকলে নিজেরাই সরু জায়গাটিতে আটকা পড়ার আশঙ্কা ছিল ফায়ার স্টেশনের কর্মীদের। শেষ পর্যন্ত বিশেষ ধরনের পোল ব্যবহার করা হয় এগুলোকে বের করে আনার জন্য।
উল্লেখ্য, মিড অ্যান্ড ওয়েস্ট ওয়েলস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের পন্টারডাও, কামার্দেন, মাফেনশেফ, হায়াদার ফায়ার স্টেশনে পশু উদ্ধারে প্রশিক্ষিত দল আছে। উন্নত মানের সব সাজ-সরঞ্জাম থাকায় তাদের জন্য আটকা পড়া বিভিন্ন প্রাণী উদ্ধার করা তুলনামূলক সহজ।

প্রায় ৪৪ বছর আগে ১০ বছর বয়সী এক কিশোরীর লেখা একটি চিঠি পাওয়া গেছে যুক্তরাজ্যের এসেক্সের হকলিতে। বাড়ির সিঁড়ির ভেতরের একটি ফাঁকা জায়গায় লুকিয়ে রাখা ছিল চিঠিটি। সম্প্রতি বাড়ির সংস্কারকাজের সময় এটি উদ্ধার করেন এক নির্মাণকর্মী।
৬ ঘণ্টা আগে
ক্যানসারে আক্রান্ত, তাই কেমোথেরাপিসহ নানান জটিল চিকিৎসা নিচ্ছিলেন এক তরুণী। কিন্তু ১১ বছর পর জানা গেল, ওই তরুণী কোনো দিন ক্যানসারেই আক্রান্ত ছিলেন না। তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) ভুল চিকিৎসার শিকার...
৮ দিন আগে
বারবার পুলিশকে ফাঁকি দিয়েছেন এক মাদক কারবারি। আর তাঁকে এতে সাহায্য করেছে প্রযুক্তি। শেষমেশ প্রযুক্তির বেড়াজালেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য মেট্রোর প্রতিবেদন থেকে জানা যায়, এই মাদক কারবারি ধরা পড়েন একটি পাবলিক ওয়াই-ফাইতে তাঁর একটি ডিভাইস কানেক্টেড হয়ে যাওয়ায়।
১২ দিন আগে
জলবায়ু পরিবর্তন নিয়ে অন্য যেকোনো বয়সী মানুষের তুলনায় বেশি উদ্বিগ্ন জেন জেড বা জেন–জি। কিন্তু মজার ব্যাপার হলো জলবায়ু পরিবর্তন নিয়ে অন্যদের তুলনায় উদ্বিগ্ন হলেও ১৮ থেকে ২৯ বছর বয়সী এই প্রজন্ম সবচেয়ে বেশি সময় ধরে গোসল করেন।
১৩ দিন আগে