
ভারতের ছত্তিশগড়ের অম্বিকাপুরে গাঁজা চোরাচালানের আস্তানা গুঁড়িয়ে দিতে গিয়ে উল্টো নিজেদের গাড়ি চুরির মামলার গ্যাঁড়াকলে পড়েছে পুলিশ। গত মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে অম্বিকাপুরের কোতোয়ালি থানা এলাকার সাত্তিপাড়ায় এক সন্দেহভাজন মাদক কারবারিকে ধরতে গিয়ে এই অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয় পুলিশের একটি বিশেষ দল।
ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানা-পুলিশ সাত্তিপাড়ার ওই বাড়িতে আকস্মিক অভিযানে যায়। পুলিশ যখন মূল অভিযুক্ত ব্যক্তিকে ধরার জন্য বাড়ির ভেতরে ব্যস্ত, ঠিক তখনই প্রধান সন্দেহভাজনের এক আত্মীয় মুকেশ নামদেও পেছনের দরজা দিয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন।
পালিয়ে যাওয়ার সময় বাড়ির সামনেই পুলিশের মাহিন্দ্রা বোলেরো মডেলের একটি এসইউভি গাড়ি পার্ক করা দেখতে পান তিনি। পুলিশ কর্মকর্তারা গাড়ির ভেতরেই চাবি রেখে গিয়েছিলেন এবং গাড়িটি পাহারা দেওয়ার জন্যও বাইরে কেউ ছিল না। এই মোক্ষম সুযোগ কাজে লাগিয়ে মুকেশ নামদেও পুলিশের গাড়ি স্টার্ট দিয়ে চোখের পলকে সেখান থেকে চম্পট দেন। পুলিশ কর্মকর্তারা যখন বিষয়টি টের পান, ততক্ষণে তাঁরা নিজেরাই নিজেদের পাতা ফাঁদে পড়ে গেছেন।
তবে পুলিশের গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার রোমাঞ্চকর এই দৌড় খুব বেশি সময় স্থায়ী হয়নি। ঘটনাক্রমে, ওই গাড়ির ভেতরেই জেলা পুলিশ সুপারের (ডিএসপি) ব্যক্তিগত মোবাইল ফোনটি রয়ে গিয়েছিল, যা পরে তদন্তকারীদের জন্য ট্র্যাকিং ডিভাইস বা জিপিএস হিসেবে কাজ করে।
সাইবার সেলের কর্মকর্তারা ওই মোবাইল ফোনের লাইভ লোকেশন ট্র্যাক করে শহরের ভেতরেই গাড়িটির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। লাইভ লোকেশনের সূত্র ধরে পুলিশ দ্রুত ধাওয়া করে মুকেশ নামদেওকে পাকড়াও করে এবং গাড়ি ও ডিএসপির মোবাইল ফোন—উভয়ই অক্ষত অবস্থায় উদ্ধার করে।
মূল মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের এই অভিযান হয়তো পূর্বপরিকল্পনা অনুযায়ী সফলই হয়েছিল, তবে খোদ পুলিশের গাড়িটিই যে চোর পালানোর বাহন হয়ে উঠবে—তা অভিযানের আগে কোনো পুলিশ কর্মকর্তাই কল্পনা করতে পারেননি।

এর আগেও ‘দূর থেকে কাজ’ করার নিয়মের সীমা লঙ্ঘন করেছিলেন গ্রাহাম নামের ওই ব্যক্তি। হোম অফিসের কথা বলে ইন্দোনেশিয়ার বালিতে চলে গেছিলেন তিনি। তখন ব্যবস্থাপককে জানিয়েছিলেন, বাথরুমের সমস্যার সমাধানে একজন প্লাম্বারের জন্য বাড়িতে অপেক্ষা করছেন।
১ দিন আগে
কেউ গাড়ি কেনেন, কেউবা কেনেন বাড়ি। তবে চীনের এই নারী একটি আবাসিক এলাকার শুধু ১৯৬টি পার্কিং স্পেস কিনেছেন। তিনি সেগুলো ভাড়াও দিয়েছেন। তবে পার্কিং স্পেসগুলো কেনার কয়েক বছর পর চাহিদা বাড়তেই সেগুলোর ভাড়া দ্বিগুণ করার পাশাপাশি চড়া দামে বিক্রি করতে শুরু করেন তিনি...
৪ দিন আগে
ভারতের হায়দরাবাদে ছয় বছর বয়সী মেয়েকে হুসেইন সাগর লেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। শিশুটির অসুস্থতা ও চিকিৎসার ব্যয় বহন করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই নারী এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
৬ দিন আগে
কিছু বৈজ্ঞানিক আবিষ্কার এমন থাকে, যা একবার শুনলে আর কখনোই ভোলা যায় না। এটিও ঠিক তেমনই একটি। পিয়ার রিভিউড একটি গবেষণার তথ্য অনুযায়ী, নারীদের ত্যাগ করা বায়ু বা পাদের গন্ধ পুরুষদের তুলনায় বেশি দুর্গন্ধযুক্ত হয়। আওয়াজ বেশি বা বারবার হওয়ার কথা বলা হচ্ছে না, শুধু গন্ধটা...তুলনামূলক বেশি তীব্র। শুনলে একটু
৬ দিন আগে