জামাই এসেছে শ্বশুরবাড়ি। আসার সময়বাজার থেকে কিনে এনেছে ইয়া বড় এক পাঙাশ মাছ। কিন্তু খেতে বসে জামাই সবিস্ময়ে আবিষ্কার করল, পাতে পাঙাশ নেই। এক লোকমা, দুই লোকমা করে খাওয়াই শেষ হলো। কিন্তু পাঙাশ আর আসে না। ভগ্নমনোরথে জামাই ঘুমাতে গেল। স্বপ্নে দেখা দিল পাঙাশ। জামাই স্বপ্নের ঘোরে চেঁচিয়ে উঠে বলল, ‘পাঙাশ’। পাশের ঘর থেকে শাশুড়িও চেঁচিয়ে বললেন, ‘কাইল খাইস।’ জামাই আবার চেঁচিয়ে উঠল, ‘পাঙাশ।’ শাশুড়ি আবার বলল, ‘কাইল খাইস।’
আমার বেলায় ঘটেছে উল্টো ঘটনা। শাশুড়ি এসেছেন। সঙ্গে গ্রাম থেকে এনেছেন টাটকা শাকসবজি আর পুকুরের মাছ। বাড়ির জমির চালও আছে। ঢাকা শহরে আমার কর্তব্য তাঁকে ভালোমন্দ খাওয়ানো। নইলে শাশুড়ির মেয়ের কাছে ইজ্জত থাকে না। যদিও সেটা আমার কোনোকালেই ছিল না। তারপরও একটা ব্যাপার আছে না। তো সে ইজ্জত রক্ষার্থে চললাম বাজার, দুরুদুরু বুকে। ইলিশের মৌসুম। কড়া হুকুম এসেছে, ইলিশ আনতে হবে। পৃথিবীর সবকিছু অস্বীকার করতে পারি। কিন্তু এ হুকুম? নৈব নৈব চ। তবে আমিও তো কম যাই না। বিয়ের আগ পর্যন্ত চৌদ্দ বছর মেসে থেকেছি। অভিজ্ঞতা কি আর ফেলনা যায় কখনো?
পরিচিত শাকের দোকানদারের সামনে দাঁড়াতেই তিনি একগাল হেসে জানালেন, আমার জন্য বিশেষ কিছু শাক আছে। আমিও ‘হে হে দেন দেন’, বলতে বলতে ব্যাগ এগিয়ে দিলাম। পুরো তিন শ টাকার শাক আর সবজি কেনা হলো। আমার প্রিয় সবজি কলার মোচা, কলার থোড়, মুখী কচু, চিচিঙ্গা, কাঁকরোল। কলার মোচা আর থোড়ে প্রচুর আয়রন আর মিনারেল আছে। নিয়মিত খেলে অন্তত আয়রন ট্যাবলেট কেনার হাত থেকে বাঁচা যায়। আর মুখী কচু? হে হে। মৌসুমের খাবার। তা ছাড়া আজ মাছের মাথা দিয়ে, কাল পুঁই শাক দিয়ে, পরশু মিষ্টি কুমড়ো দিয়ে এক কেজি অনায়াসে চার দিন চালিয়ে নেওয়া যায়, প্রতিদিন আড়াই শ গ্রাম করে। পাক্কা হিসাব। চিচিঙ্গা আর কাঁকরোল এমনিতেই আড়াই শ গ্রাম করে কেনা যায়। খরচ বাঁচে।
মাছের বাজারে গিয়েই ছন্দ হারিয়ে ফেললাম। ‘পাঙাশ, কাল খাস’–এর একটা ছন্দ আছে। কিন্তু পুঁটি, চিংড়ি, ট্যাংরার সঙ্গে ছন্দ মেলাব কীভাবে? মনে পড়ল, আমার ইলিশ কেনার কথা। ইলিশের মৌসুম বলে কথা। বাজারের ব্যাগের দিকে ট্যারা চোখে তাকিয়ে মাছের দোকানদার বললেন, ‘ভাইজান, এক্কেরে পদ্মার ইলিশ। ইমানে কইতাছি বড় ভাই। কাইলকা রাইতে আইছে। আর আইজ সক্কাল বেলা দোকানে বইছি। কছম।’ নাহ, লোকটার ছন্দ মিলছে না। ফার্মগেট বা গুলিস্তানের এক দাম এক শ, যাই নিবেন এক শর মতো এবার আমার কানে ঢুকতে লাগল, ‘ইলিশ ষোলো শ, এক কেজি ষোলো শ, পদ্মার ইলিশ ষোলো শ।’ হ্যাঁ। এবার ছন্দ কিছুটা মিলছে। আমিও গলা মেলালাম, ‘এক কেজি এক হাজার, দিলে দেন এক হাজার।’
গোঁফওয়ালা ইলিশের দোকানদার বলে উঠলেন, ‘কী কন মিয়াবাই! চৌদ্দ শতেও কিনবার পাই নাইক্কা।’ মুখ ঝামটা মেরে বললাম, ‘তাইলে দিবেন না।’
-আরে হোনেন ভাই হোনেন। আপনার জন্য সাড়ে পনেরো শ। পাক্কা।
-এগারো শ।
-আরে বাই, আপনি তো মিলাইবার পারতাছেন না।
-এক কেজি এগারো শ; দিলে দেন, না দিলে যাই।
মনে মনে ভাবলাম, ছন্দ মিলতেছে না তো ম্যান। গোঁফওয়ালা ইলিশের মালিক আমার দিকে বিহ্বল হয়ে তাকিয়ে আছেন। আমি বাহারের ব্যাগ নিয়ে অন্য দোকানে গেলাম। একই ঘটনা। কোনো দোকানেই ছন্দ মিলল না। এদিকে আমার মাথায় রোখ চেপে গেছে। ছন্দ মেলাতেই হবে। শাশুড়ি বলে কথা। সবচেয়ে বড় কথা, ইলিশ না নিলে বাসার সদস্যপদ বাতিল। হাঁপাতে হাঁপাতে এক দোকানের সামনে দাঁড়ালাম। ‘কত?’ ‘এক দাম পন্দরো শো।’ দীর্ঘশ্বাসকে স্বস্তির নিশ্বাসে রূপান্তরিত করে বললাম, ‘ভাই, ছন্দ মিলুক আর নাই মিলুক বারো শ দিব।’ কী মনে করে লোকটি আমার দিকে তাকিয়ে হাসলেন। বললেন, ‘আইচ্ছা। দেনগা।’
রিকশা ধীর গতিতে চলেছে। আমার মাথায় ঘুরছে, পাঙাশ, কাল খাসের ছন্দ। মেলাতে চেষ্টা করছি, ‘পদ্মার ইলিশ বারো শ, এক কেজি বারো শ।’ কিন্তু পাঙাশ কাল খাসের দুর্দান্ত ফিনিশিংটা আসছে না কোনোমতেই।

অনলাইনে অর্ডার করা দামি আইফোনের বদলে পার্সেলে পাওয়া গেল দাড়ি গজানোর তেল। কিন্তু অভিযোগ করার পরও হয়নি সমস্যার সমাধান। শেষমেশ ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্ট ও সংশ্লিষ্ট বিক্রেতাকে এক লাখ ৮০ হাজার রুপির বেশি অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন ভারতের ভোক্তা আদালত।
২ দিন আগে
৫৬ বছর বয়সী ওয়াং জিবিং চীনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা। জীবিকা নির্বাহ করেন ফুড ডেলিভারি রাইডার হিসেবে। আর এরই মাঝে নিজের প্রতিভাকে ধরে রেখে এবার সম্মানিত হলেন দেশের কাছে। খাবার সরবরাহের ফাঁকে ফাঁকে ছোট্ট ছোট্ট কাগজে লেখা কবিতা তাঁকে এনে দিয়েছে চীনের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা।
৬ দিন আগে
বিশ্বকাপে সেনেগালের চিকিৎসককে ঘিরে বিতর্ক তুঙ্গে। ফেডারেশন সভাপতির দাবি, দলের চিকিৎসক ছিলেন গাইনোকোলজিস্ট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং খেলোয়াড়দের আস্থা অর্জনে ব্যর্থ হন। তবে স্পোর্টস মেডিসিন অ্যাসোসিয়েশন এসব অভিযোগ অস্বীকার করেছে। এর মধ্যেই বিশ্বকাপ ব্যর্থতার জেরে প্রধান কোচ পাপে বৌনা থিয়াওকে বরখাস্ত
১১ দিন আগে
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের এক নারী জুয়ার নেশার অর্থ জোগাতে একসঙ্গে ১৪ জন পুরুষকে বিয়ে করে তাঁদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দোষ স্বীকার করেছেন। তবে নতুন এক সমঝোতা চুক্তির কারণে তাঁর কারাদণ্ডের বদলে প্রবেশন (পর্যবেক্ষণাধীন মুক্তি) হওয়ার সম্ভাবনাই বেশি।
১২ দিন আগে