দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পালাউ দ্বীপপুঞ্জে দ্বীপ আছে শ পাঁচেক। উষ্ণমণ্ডলীয় এই দ্বীপগুলো পর্যটকদের ভারি পছন্দের গন্তব্য। তাঁদের পালাউয়ের আরেকটি বিষয় খুব টানে, সেটি জেলিফিশ হ্রদ। পালাউয়ের ইল মাল্ক দ্বীপে এর অবস্থান।
পালাউয়ে ৫০টির মতো লোনা পানির বা সামুদ্রিক হ্রদ আছে। তবে জেলিফিশ লেকের সঙ্গে তুলনা চলে না আর কোনোটির। লাখ লাখ সোনালি জেলিফিশের আশ্রয়স্থল এই হ্রদ। এমনকি এদের সঙ্গে সাঁতারও কাটতে পারবেন। মাঝখানে অবশ্য জেলিফিশের সংখ্যা কমে যাওয়ায় হ্রদে সাঁতার কাটা নিষিদ্ধ ছিল। তবে ২০১৯ সালের দিকে জেলিফিশের সংখ্যা আবার বাড়তে থাকায় পুনরায় সাঁতার কাটার অনুমতি দেওয়া হয়।
ধারণা কর হয়, হ্রদটির বয়স প্রায় ১২ হাজার বছর। ২০০৫ সালের দিকে হ্রদটিতে প্রায় ৩ কোটি জেলিফিশ ছিল। কমতে কমতে সংখ্যাটি ২০১৬ সালের দিকে এতই কমে গিয়েছিল যে, তখন জেলিফিশের দেখা পাওয়াটাই কঠিন হয়ে পড়ে। তবে সৌভাগ্যক্রমে এখন হ্রদে জেলিফিশের সংখ্যা বাড়ছে। ধারণা করা হচ্ছে, এখন ৫০-৬০ লাখ জেলিফিশ আছে লেকে। বিজ্ঞানীদের আশা, জেলিফিশের সংখ্যা বাড়া অব্যাহত থাকবে সামনেও।
এখন প্রশ্ন হচ্ছে, জেলিফিশের সঙ্গে কি সাঁতার কাটা সম্ভব? যদি হুল ফুটিয়ে দেয় তখন? এমনিতে কোনো কোনো জেলিফিশ কিন্তু খুব বিপজ্জনক। যেমন বক্স জেলিফিশ। কয়েক মিনিটের মধ্যে একজন মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তবে সৌভাগ্যক্রমে এমন বিপজ্জনক কোনো প্রজাতির জেলিফিশ নেই হ্রদে।
এখানকার জেলিফিশগুলো শৈবাল বা শেওলা খেয়ে জীবন ধারণ করে। কাজেই শিকার ধরতে হুলের প্রয়োজন নেই এসব জেলিফিশের। অর্থাৎ, আক্রান্ত হওয়ার ভয় ছাড়াই এদের পাশে অনায়াসে সাঁতার কাটতে পারবেন। কয়েক ঘণ্টা এভাবে সাঁতার কাটতে পারবেন জেলিফিশের সঙ্গে। কারণ একটা পর্যায়ে হ্রদের এক পাশ থেকে আরেক পাশে চলে যায় তারা। জেলিফিশেরা তাদের শক্তির অনেকটাই উদ্ভিদের মতো সূর্য থেকে গ্রহণ করে। কাজেই সূর্যরশ্মির সঙ্গে সঙ্গে স্থান বদলায়। সকালে থাকে পূর্ব দিকে, দুপুরের পর পশ্চিমে।
তবে এই হ্রদে কিন্তু স্কুবা ডাইভিং করা মানা। এর একটি কারণ স্কুবা ট্যাংকের বুদ্বুদ জেলিফিশদের ক্ষতি করতে পারে। দ্বিতীয় কারণ পানির সমতলের মোটামুটি ১৫ মিটার নিচে হাইড্রোজেন সালফাইডের ঘনমাত্রা অনেক বেশি। এটি ডাইভারের শরীরে শোষিত হয়ে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।
লেকটিতে জেলিফিশ আছে দুই ধরনের—সোনালি জেলিফিশ ও মুন জেলিফিশ। আর এদের কোনোটিই হুল ফোটায় না।
এখন জেলিফিশ দ্বীপে পৌঁছাবেন কীভাবে? পালাউ আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে করোরে চলে যাবেন। সেখান থেকে জেলিফিশ হ্রদ যে দ্বীপে, অর্থাৎ ইল মাল্ক দ্বীপে স্পিডবোটে পৌঁছাতে সময় লাগবে ৩০-৪০ মিনিট। তবে মনে রাখবেন, পরিবেশের ক্ষতি করতে পারে এমন কিছু সানস্ক্রিন নিষিদ্ধ জেলিফিশ দ্বীপে। তাই আগেভাগেই ওগুলোর নাম জেনে সেখানে যাওয়াটাই ভালো।
সূত্র: নোমাডিক মেট ডট কম, সিবিএস নিউজ

অস্ট্রেলিয়ার একটি পাবলিক লাইব্রেরিতে প্রায় ১৫০ বছর পর ফিরে এসেছে একটি বই। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ফায়ারপ্লেসের ভেতর সংস্কারকাজের সময় বইটি খুঁজে পাওয়া যায়। এত দীর্ঘ সময় পর বইটি ফেরত আসায় এর সম্ভাব্য বিলম্ব জরিমানা দাঁড়িয়েছে প্রায় ১৪ হাজার ৬০০ পাউন্ড।
১৪ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশ পাওয়ার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। ব্যবহারকারীরা ঘটনাটি নিয়ে দারুণ মজা পাওয়ার পাশাপাশি বিনয়ের সঙ্গে ইতিবাচক জবাব দেওয়ার জন্য কারা কর্মকর্তাদের প্রশংসায় ভাসান।
৩ দিন আগে
উত্তর প্রদেশের আমরোহা জেলার তিন বোন একই ব্যক্তিকে বিয়ে করেছেন। তাঁদের দাবি, বিয়ের পর একে অপরের থেকে আলাদা হয়ে থাকার কথা তাঁরা কল্পনাও করতে পারেননি। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন।
৫ দিন আগে
অনলাইনে অর্ডার করা দামি আইফোনের বদলে পার্সেলে পাওয়া গেল দাড়ি গজানোর তেল। কিন্তু অভিযোগ করার পরও হয়নি সমস্যার সমাধান। শেষমেশ ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্ট ও সংশ্লিষ্ট বিক্রেতাকে এক লাখ ৮০ হাজার রুপির বেশি অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন ভারতের ভোক্তা আদালত।
৭ দিন আগে